কাজল শাহনেওয়াজের গ্রন্থ ‘দিঘলী’ নিয়ে বিশেষ অনুষ্ঠান শুক্রবার
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫ | ২৩:০১
কবি ও কথাশিল্পী কাজল শাহনেওয়াজের বহুল আলোচিত গদ্য-বায়োপিক (আত্মজৈবনিক গ্রন্থ) ‘দিঘলী’ নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামীকাল শুক্রবার বিকেল ৫টায় বইটির পাঠ প্রতিক্রিয়া নিয়ে বিশেষ অনুষ্ঠানটি রাজধানীর কাঁটাবনে পাঠক সমাবেশ কেন্দ্র অনুষ্ঠিত হবে।
লেখক কাজল শাহনেওয়াজ জানান, গ্রন্থটি মূলত তার আত্মজৈবনিক ঘটনাক্রম, সেইসঙ্গে ১৯৬১ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত প্রবহমান দেশ, রাজনীতি, তৎকাল ও প্রতিবেশের আখ্যান। পাশাপাশি অ্যানালগ জীবন থেকে ডিজিটাল যুগে পদার্পণের ‘রোমাঞ্চকর’ বিবরণ।
অনুষ্ঠানে মূল আলোচনা উপস্থাপন করবেন বাংলা একাডেমির মহাপরিচালক ড. মোহাম্মদ আজম ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ সমাজ বিজ্ঞান বিভাগের ডিন অধ্যাপক সুমন রহমান। এছাড়াও বিদগ্ধ আলোচকরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন মিলু হাসান।
২০২৫ সালের অমর একুশে গ্রন্থমেলায় ‘দিঘলী’ প্রকাশ করে বৈভব প্রকাশনী।
- বিষয় :
- বাংলা একাডেমি
