ঢাকা বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

প্রেরণা

শৈশবের স্বপ্ন বাঁচিয়ে রেখে জীবনের পথে এগিয়ে যান

শৈশবের স্বপ্ন বাঁচিয়ে রেখে জীবনের পথে এগিয়ে যান
×

র‍্যান্ডি পশ ছবি : সংগ্রহ

আরমান খান

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬ | ০৭:৪১

| প্রিন্ট সংস্করণ

র‍্যান্ডি পশ। বিখ্যাত আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী এবং কার্নেগি মেলন ইউনিভার্সিটির অধ্যাপক। তাঁর বিখ্যাত অনুপ্রেরণামূলক বক্তৃতা ‘দ্য লাস্ট লেকচার’ থেকে অনুপ্রেরণার কথা তুলে এনেছেন আরমান খান

চলার পথে আমরা নানান সময়ে নানান বাধার মুখোমুখি হই। বিশাল দেয়ালের মতো এই বাধার দেয়াল আসলে আমাদের থামিয়ে দেওয়ার জন্য আসে না। এই দেয়ালগুলো আসার কারণ হলো–আমরা সেই জিনিসটি পাওয়ার জন্য কতটা মরিয়া, তা প্রমাণ করা। আমরা যারা সত্যিই কোনো কিছু অর্জন করতে চাই, তারা দেয়াল ভেঙে বা টপকে ঠিকই এগিয়ে যাই; বাকিরা হাল ছেড়ে দেয়। এখানেই দেয়ালের সার্থকতা!

শৈশবের স্বপ্ন বাঁচিয়ে রাখুন 
আমাদের শৈশবের স্বপ্নগুলো বেশ রঙিন! এই স্বপ্নগুলো আমাদের বাঁচিয়ে রাখে আগামীর জন্য। আমি নিজেও কত কত স্বপ্ন দেখেছি শৈশবে। এই যেমন–মহাকাশে ভেসে বেড়ানো, বিশ্বকোষের ভুক্তি লেখা এবং ডিজনির ‘ইমাজিনিয়ার’ হওয়ার মতো কত কত স্বপ্ন। সবাইকে বলতে চাই, বড় হওয়ার পর আমরা যেন আমাদের শৈশবের নিষ্পাপ ও বড় স্বপ্নগুলোকে ভুলে না যাই। কারণ, স্বপ্নই মানুষকে বাঁচিয়ে রাখে। 

সমালোচনা বাদ দিন 
আমার ফুটবল কোচ যখন মাঠে আমাকে অনেক বকাঝকা করতেন এবং কঠোর পরিশ্রম করাতেন, তখন আমি খুবই বিরক্ত হতাম। কিন্তু একজন সহকারী কোচ আমাকে বুঝিয়েছিলেন যে, ‘কোচ যেদিন তোমাকে বকা দেওয়া বন্ধ করে দেবেন, বুঝবে সেদিন তিনি তোমার আশা ছেড়ে দিয়েছেন।’ অর্থাৎ, যারা আমাদের ভালোবাসেন ও উন্নত দেখতে চান, তাদের সমালোচনা বা শাসনকে ইতিবাচকভাবে নেওয়া উচিত। একটুতে ক্ষেপে গিয়ে তাদের বিরুদ্ধে কুৎসা রটানো যাবে না। করা যাবে না সমালোচনা। সব ধরনের সমালোচনা থেকে নিজেকে মুক্ত করে কেবল পরিশ্রম করে যান, সফলতা আসবেই! 
ভেতরের ভালোটা খুঁজে বের করুন
আমি বিশ্বাস করি, প্রত্যেক মানুষের মধ্যেই কিছু না কিছু ভালো দিক আছে। কখনও কখনও মানুষের ওপর রাগ বা বিরক্তি আসতে পারে। আপনি যদি ধৈর্য ধরে অপেক্ষা করেন, তবে একটা সময় তার ভালো দিকটি আপনার সামনে প্রকাশ পাবেই। এই ভালো দিক বা ভেতরের ভালোটা খুঁজে বের করুন; সেটি হোক নিজের বা অন্যের!

সততা বজায় রাখুন
আমি সবসময় আমার সাফল্যের পেছনে জড়িত থাকা মা-বাবা, স্ত্রী এবং মেন্টরদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করি। তাদের সম্মান করি। জীবনে সফল হতে হলে চাতুরি বা চালাকির চেয়ে সততা, কঠোর পরিশ্রম এবং অন্যকে ধন্যবাদ জানানোর মানসিকতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই পথে হাঁটতে পারেন আপনিও।

আমার সন্তানদের জন্যও বলা
এই কথাগুলো কেবলই আপনাদের উদ্দেশে বলা না; এটি আমার সন্তানদের জন্যও বলা। যাতে আমি মারা যাওয়ার পর তারা জানতে পারে তাদের বাবা কেমন মানুষ ছিলেন এবং তাদের কতটা ভালোবাসতেন তা তারা জানতে পারে এবং সেই অনুযায়ী নিজেদের জীবন গড়ে তুলতে পারে। আসলে জীবনে সফলতার জন্য লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য পরিশ্রম, সততা, মাবিকতা এবং কৃতজ্ঞতাবোধের বিকল্প কিছুই হতে পারে না। পৃথিবীতে আসলে আপনার আমার পরিকল্পনা অনুযায়ী কিছুই হয় না। পরিকল্পনা ছাড়া এগোনোও যায় না। যে কোনো সময় জীবনের বাঁক বদলাতে পারে; তাই জীবনের লক্ষ্য ঠিক না করে বসে থাকবেন না!  

আরও পড়ুন

×