ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আহমদ ছফার মৃত্যুবার্ষিকী আজ

আহমদ ছফার মৃত্যুবার্ষিকী আজ
×

আহমদ ছফা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫ | ০২:২০ | আপডেট: ২৮ জুলাই ২০২৫ | ০৪:০০

একুশে পদকপ্রাপ্ত লেখক, ঔপন্যাসিক, কবি ও চিন্তাবিদ আহমদ ছফার ২৪তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০১ সালের ২৮ জুলাই বহুমাত্রিক প্রতিভার অধিকারী কীর্তিমান এ লেখক মারা যান। 

১৯৪৩ সালের ৩০ জুন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্ম হয় আহমদ ছফার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর করেন। লেখালেখি শুরু করেন ষাটের দশকে। তাঁর লেখায় মুক্তিকামী মানুষের আশা-আকাঙ্ক্ষা এবং সমাজের নানা অসংগতি ও বৈষম্য ফুটে উঠেছে।

সাহিত্যের প্রায় প্রতিটি শাখায় প্রতিভার স্বাক্ষর রেখেছেন আহমদ ছফা। গল্প, গান, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, অনুবাদ, ইতিহাস, ভ্রমণকাহিনি মিলিয়ে লিখেছেন ৩০টির বেশি বই। ১৯৬৭ সালে লেখেন তাঁর প্রথম উপন্যাস ‘সূর্য তুমি সাথী’। তাঁর অন্য উপন্যাসগুলোর মধ্যে ‘গাভী বিত্তান্ত’, ‘ওঙ্কার’ বিখ্যাত।
বাংলাদেশের চিন্তাজগতে আহমদ ছফা ছিলেন অনন্য। ‘বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস’ ও ‘বাঙালি মুসলমানের মন’ নামে দুটি প্রবন্ধের বইয়ে ছফার চিন্তার অনন্যতার প্রতিফলন ঘটেছে। এ ছাড়া তাঁর উল্লেখযোগ্য কবিতার বইয়ের মধ্যে রয়েছে ‘জল্লাদ সময়’, ‘একটি প্রবীণ বটের কাছে প্রার্থনা’, ‘লেনিন ঘুমোবে এবা

আরও পড়ুন

×