ঈদ পোশাকের খোঁজ
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | ০৭:২৬
| প্রিন্ট সংস্করণ
কে ক্র্যাফট
ঈদকে সামনে রেখে সব বয়সী ক্রেতার জন্য পোশাক নিয়ে হাজির হয়েছে কে ক্র্যাফট। মোটিফের সঙ্গে মিলিয়ে নির্বাচিত নানা রঙের ফেব্রিক ও সুচারু স্টাইলিংয়ের সমন্বয় এবারের ঈদ আয়োজনকে করেছে আকর্ষণীয়। লং এবং সেমি লং প্যাটার্ন, ইয়কে ফিউশন, বোটম ওয়্যারের কাটে ভিন্নতা, অ্যাপ্লিকের ব্যবহার ইত্যাদি বৈচিত্র্য রয়েছে সালোয়ার-কামিজ, লং কুর্তি, শর্ট কুর্তি, টপস, টিউনিক, প্যান্টসহ টপসে। শাড়ি, পাঞ্জাবি ও ছোটদের পোশাকেও রয়েছে ভিন্নতা।
টুয়েলভ ক্লদিং
টুয়েলভের বিভিন্ন আউটলেটে ঈদের পোশাক পাওয়া যাচ্ছে। পুরোনো দিনের কারুকাজ, নকশা আর রঙের আবহকে আধুনিক কাট, সিলুয়েট ও টেক্সচারের সঙ্গে এমনভাবে যুক্ত করা হয়েছে, যেন প্রতিটি পোশাক হয়ে উঠেছে একেকটি চলমান ক্যানভাস। সিল্ক, মসলিন, লন, কটন কিংবা ভিসকস, বিভিন্ন ধরনের কাপড়ে ফুটে উঠেছে সূক্ষ্ম কারুকাজ। কোথাও মৃদু প্যাস্টেল, কোথাও উজ্জ্বল কোরাল বা এমেরাল্ড রঙের ব্যবহারে আছে ঋতুর উচ্ছ্বাস।
ভারগো
ঈদের আনন্দ, ভালোবাসা ও ঐতিহ্যের গল্পকে আরও রঙিন করতে ফ্যাশন ব্র্যান্ড ‘ভারগো’ নিয়ে এসেছে ‘ঈদ কালেকশন ২০২৬’। ভারগোর প্রতিটি ডিজাইনে রয়েছে উৎসবের প্রাণ ও সমসাময়িক ফ্যাশনের মেলবন্ধন। মেয়েদের কালেকশনে রয়েছে জর্জেট ফেব্রিকের তৈরি কারচুপি ও এমব্রয়ডারির সালোয়ার-কামিজ, টুপিস সেট, কর্ড সেট, কুর্তি, টপস, টিউনিক, ওমেন্স প্যান্ট ও রিলাক্সড প্যান্টের কালেকশন।
- বিষয় :
- পোশাক খাত
