ঢাকা বুধবার, ১৭ জুন ২০২৬

বিশ্বরঙের নীল উৎসব

বিশ্বরঙের নীল উৎসব
×

শৈলী ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬ | ০৭:১৭

| প্রিন্ট সংস্করণ

বাংলার বর্ষার সৌন্দর্য, সংস্কৃতি ও উদ্যোক্তা চেতনাকে উদযাপন করতে অনুষ্ঠিত হলো  বিশ্বরঙ নীল উৎসব-২০২৬।  বিশ্বরঙ নিবেদিত ‘উদ্যোক্তা ভূমি’র দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার হোসেন চৌধুরী। এতে আরও উপস্থিত ছিলেন–অভিনেত্রী দিলারা জামান, পারসোনার প্রতিষ্ঠাতা ও পরিচালক কানিজ আলমাস খান, সংগীতশিল্পী ফাহমিদা নবী, অভিনেত্রী রোজী সিদ্দিকী, মনিরা মিঠু, দীপা খন্দকার, শবনম ফারিয়া এবং সংগীতশিল্পী দিলশাদ নাহার কণা।
অনুষ্ঠানের শুরুতে বিশ্বরঙ ও উদ্যোক্তা ভূমির কর্ণধার বিপ্লব সাহা স্বাগত বক্তব্যে বলেন, ‘বাংলার সংস্কৃতি, ঐতিহ্য, সৃজনশীলতা ও উদ্যোক্তা চেতনাকে এক মঞ্চে তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। নীল উৎসব কেবল একটি উৎসব নয়–এটি আমাদের সংস্কৃতি, শিল্প ও সম্ভাবনাকে উদযাপনের একটি অনন্য প্ল্যাটফর্ম।’
অনুষ্ঠানে উদ্যোক্তা হিসেবে নাতাশা হায়াতকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
এ ছাড়া ‘বিশ্বরঙ বর্ষামুখ ২০২৬’ ফটো কনটেস্টের চূড়ান্ত পর্বে নির্বাচিত প্রতিযোগীদের সম্মাননা দেওয়া হয়। বিভিন্ন ক্যাটেগরি থেকে নির্বাচিত সেরা ১০ জন নারী, সেরা তিনজন পুরুষ এবং সেরা তিনজন কিডস প্রতিযোগীকে মঞ্চে সার্টিফিকেট ও উত্তরীয় পরিয়ে সম্মানিত করা হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিশ্বরঙ ট্যালেন্ট স্টেশনের (বিটিএস) শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনা। 
পাশাপাশি চিত্রশিল্পীদের লাইভ পেইন্টিং এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২০২৬-এ নির্বাচিত শিল্পীদের চিত্রকর্ম নিয়ে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। 
পুরো অনুষ্ঠানজুড়ে প্রাণবন্ত ও সাবলীল উপস্থাপনায় ছিলেন রীতি প্রভা ও সাদাব হাসমি। সাংস্কৃতিক পরিবেশনা, সম্মাননা প্রদান, শিল্প প্রদর্শনী এবং উদ্যোক্তাদের অংশগ্রহণে দিনব্যাপী এ আয়োজন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। 

আরও পড়ুন

×