ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

স্টামফোর্ডে কমিটি

এগিয়ে যাওয়ার প্রত্যয়

এগিয়ে যাওয়ার প্রত্যয়
×

রাজধানীর সিদ্ধেশ্বরীর স্টামফোর্ড ইউনিভার্সিটি প্রাঙ্গণে কমিটি গঠন শেষে ফটোসেশনে সুহৃদদের একাংশ

তাবাসসুম করিম অধরা

প্রকাশ: ০৫ মে ২০২৬ | ০৬:৪৯

| প্রিন্ট সংস্করণ

সমৃদ্ধ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সমাজের মননশীলতা বিকাশে আলোকবর্তিকা হিসেবে কাজ করে। সুহৃদ সমাবেশ এমন একটি প্ল্যাটফর্ম যেখানে ব্যক্তি ও সামাজিক উন্নয়নের মাধ্যমে নিজেকে গড়ে তোলা সম্ভব। বিষয়টি উপলব্ধি করে একদল তরুণ মিলিত হয়েছিল স্টামফোর্ড ইউনিভার্সিটির সবুজ প্রাঙ্গণে। প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয় বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটির গঠন আলোচনা। সুহৃদদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আলোচনায় উঠে আসে বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক সংগঠনের অতীত কার্যক্রম। এরই ধারাবাহিকতা রক্ষার লক্ষ্যে সিদ্ধান্ত হয় নতুন কমিটি গঠনের।
আলোচনা সভায় সাবেক সুহৃদরা দিকনির্দেশনা এবং আগামীর পথচলাকে আরও সুসংগঠিত করতে পরামর্শ দেন। সভায় তারা বর্তমান সামাজিক অবক্ষয় রোধে সুস্থ সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরেন। আলোচনার মূল সুর ছিল– একতাই বল। সেই একতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতেই স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় ২৩ এপ্রিল ঘোষণা করা হয়েছে আগামী মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি। বক্তারা বলেন, সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক শক্তিতে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় নিয়েই শুরু এই যাত্রা এক নতুন মাইলফলক হয়ে থাকবে।
স্টামফোর্ড ইউনিভার্সিটিতে সমকাল সুহৃদ সমাবেশের কমিটি গঠন সভায় সাবেক ও নতুন সদস্যরা উপস্থিত ছিলেন। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সিয়াম হাসান এবং সহসভাপতি নির্বাচিত হয়েছেন নুর হাসান। সাধারণ সম্পাদক হয়েছেন খান মো. ইফাজ সাঈদ ও যুগ্ম সাধারণ সম্পাদক ইলহাম হাসান সাইফি।
কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন–সাংগঠনিক সম্পাদক মো. আবু সালেহ, অর্থ সম্পাদক আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক রাফিউ হোসেন মাহি, সাহিত্য সম্পাদক রামিসা আলম রিশতা, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার নাহিন, সাংস্কৃতিক সম্পাদক খান আলিফ হাসান বাঁধন, ক্রীড়া সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, সমাজকল্যাণ সম্পাদক অংকন রায়, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক দিয়ান পারভেজ, নারীবিষয়ক সম্পাদক সানজিদা ইসলাম ইনতিফা, পরিবেশ সম্পাদক ওমর সানি এবং পাঠচক্র সম্পাদক আল আমিন ইসলাম।
এ ছাড়া কমিটিতে ১২ জন কার্যনির্বাহী সদস্য রাখা হয়েছে। তারা হলেন–মাহির উদ্দিন খান, পরম ইসলাম, সাইদ হোসেন সজীব, হাসিন ফুয়াদ, আতকিয়া রাইসা, মঞ্জুরুল ইসলাম খান, সাদি বিন বাশার, তাবাসসুম করিম অধরা, কাউসার আহমেদ, মারিয়াম জান্নাত, বীথি আক্তার ও ওবায়দা ইসলাম তিশা।
নতুন কমিটি গঠন হওয়ায় বিশ্ববিদ্যালয়ে সুহৃদ সমাবেশের কার্যক্রম আরও বেগবান হবে এবং কেন্দ্রীয় কার্যক্রমে অংশগ্রহণ আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন সদস্যরা। 
সুহৃদ, স্টামফোর্ড ইউনিভার্সিটি
 

আরও পড়ুন

×