ইডেন কলেজে সুহৃদের নবযাত্রা
রাজধানীর সরকারি ইডেন মহিলা কলেজ প্রাঙ্গণে কমিটি গঠন সভা শেষে সুহৃদদের একাংশ
সুমাইয়া সুহা
প্রকাশ: ২৩ জুন ২০২৬ | ০৬:৫৮
| প্রিন্ট সংস্করণ
তারুণ্যের জয়গান ও সামাজিক-সাংস্কৃতিক কাজে নিজেদের সম্পৃক্ত করার প্রত্যয়ে সম্প্রতি গঠিত হয়েছে সমকাল সুহৃদ সমাবেশ ইডেন মহিলা কলেজ ইউনিটের আহ্বায়ক কমিটি। কলেজ প্রাঙ্গণে এক সাধারণ সভায় সবার সর্বসম্মতিক্রমে ২১ সদস্যের এ নতুন কমিটি ঘোষণা করা হয়। আগামী দিনে ক্যাম্পাসের সাহিত্য, সংস্কৃতি এবং সামাজিক সচেতনতামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবগঠিত কমিটির সদস্যরা।
নতুন এ কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাসনুন নাবিলাহ আলম। সাধারণ সম্পাদক হিসেবে সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নিতে দায়িত্ব পেয়েছেন মমতাজ আক্তার। এ ছাড়া কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে ফাওজিয়া ফারিয়া ও ফাতেমা তুজ জান্নাত মনোনীত হয়েছেন।
সুহৃদদের কার্যক্রম এগিয়ে নিতে ২১ জন শিক্ষার্থীকে কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সদস্যরা হলেন–সুমাইয়া সুহা, সাদিয়া মাসুদ রিয়া, মাইশা আক্তার, সামিরা আক্তার লিসা, সামিরা তাজনীন ইফতি, প্রভাতী নূর, রাবেয়া বসরী রুমানা, সায়মা জান্নাত, অর্পিতা পাল, সাউদা আক্তার, জাইমা নাজাহ, রেবেকা সুলতানা রাইশা, আফসানা ইসলাম নিধী, সুমাইয়া আক্তার নাঈমা, আয়শা আক্তার, আয়শা আনজুম শিপু, সানজিদা জাহান আয়শা, আফরা শরীফ সামিয়া প্রমুখ।
নবগঠিত কমিটির আহ্বায়ক মাসনুন নাবিলাহ আলম বলেন, ‘ইডেন কলেজ শিক্ষার্থীদের সৃজনশীল মেধা বিকাশ ও মানবিক মূল্যবোধ তৈরিতে আমরা কাজ করব। নতুন কমিটির সদস্যরা ক্যাম্পাসে সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কাজে আগ্রহী।’
সুহৃদ, ইডেন মহিলা কলেজ
- বিষয় :
- সুহৃদ সমাবেশ
