ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

দুই দিনে ৩০০ গাছের চারা রোপণ

দুই দিনে ৩০০ গাছের চারা রোপণ
×

মাসব্যাপী কর্মসূচি হিসেবে ঈশ্বরদীর সুহৃদরা বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করেন

ফিরোজ আহমেদ

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৪৪

| প্রিন্ট সংস্করণ

মাসব্যাপী ধারাবাহিক বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঈশ্বরদীতে দুই দিনে তিন শতাধিক বৃক্ষ রোপণ করা হয়েছে। ‘এসএসসি ২০০০’ ব্যাচের সংগঠন ‘ক্লাস অব ২০০০ ঈশ্বরদী’ ও সমকাল সুহৃদ সমাবেশ ঈশ্বরদী ইউনিটের যৌথ উদ্যোগে ‘সবুজে সাজাই আমাদের ভূমি, সতেজ নিঃশ্বাসে বাঁচি আমি ও তুমি’–এই স্লোগানে গত শুক্রবার শহরের রেলগেটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন 
ঈশ্বরদীর সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার, ঈশ্বরদী পৌর নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মর্তা আব্দুল মমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন, সাপ্তাহিক ঈশ্বরদীর সম্পাদক সেলিম সরদার, পরিবেশবাদী সংগঠন ‘সবুজ পৃথিবী’ ঈশ্বরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাবু, সমকাল 
সুহৃদ সমাবেশ ঈশ্বরদী ইউনিটের সহসভাপতি তানহা ইসলাম শিমুল, সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘ক্লাস অব ২০০০ ঈশ্বরদী’র সভাপতি রওশন কনক এবং আয়োজন সমন্বয় করেন সংগঠনটির সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম শিশির। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মো. আরিফুল ইসলাম রতন, সহসভাপতি মো. শামীম রেজা সুরুজ, মো. শফিউল বাশার সুজন, কোষাধ্যক্ষ ফিরোজ আহমেদ, সহ-সাধারণ সম্পাদক সুলতান ফিরোজ বাপ্পি, মো. জাহাঙ্গীর আলম, সমাজকল্যাণ সম্পাদক মো. নাজিমুদ্দিন রিন্টু, দপ্তর সম্পাদক মো. রেহানুল ইসলাম রজন, প্রচার সম্পাদক রাজু আহমেদ, ইভেন্ট ম্যানেজমেন্টবিষয়ক সম্পাদক মো. মুস্তাফিজুর রহমান কল্লোল, যুগ্ম ইভেন্ট ম্যানেজমেন্টবিষয়ক সম্পাদক মো. নাহিদ আখতার রিংকু, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ফয়সাল ইসলাম, নির্বাহী সদস্য মো. সাইফুল ইসলাম, শ্রী কৃষ্ণ, মো. শরিফুল্লাহ শরিফ। বৃক্ষরোপণ কর্মসূচির প্রথম দিন ঈশ্বরদী শহরের রেলগেট থেকে আলহাজ মোড় পর্যন্ত সড়কের ডিভাইডারের মধ্যে যেসব স্থানের গাছ মারা গেছে, সেসব ফাঁকা স্থানে বিভিন্ন ধরনের গাছ লাগানোর পর উপজেলার দিয়াড় বাঘইল, পাকুড়িয়া ও বিভিন্ন সড়কের পাশে তিন শতাধিক ফলদ ও বনজ গাছ লাগানো হয়। 
সাহিত্য ও পাঠচক্র সম্পাদক
সুহৃদ সমাবেশ, ঈশ্বরদী ইউনিট

আরও পড়ুন

×