ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

রোমান এখন আনসারের ল্যান্স নায়েক

রোমান এখন আনসারের ল্যান্স নায়েক
×

ছবি: সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২০ | ০৭:১৬ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২০ | ০৭:৪৩

বাংলাদেশের ক্রীড়া অঙ্গনে গেল বছর সবচেয়ে আলোচিতদের একজন রোমান সানা। ঘরোয়া ও আন্তর্জাতিক আসরে একের পর এক দেশকে সাফল্য এনে দিয়েছেন তিনি। গেল বছরটা তার জন্য ছিল সেরা সময়। স্বীকৃতি স্বরূপ পদক-পুরস্কারও পেয়েছেন তিনি। এবার পেলেন আরেক পুরস্কার। আনসার বাহিনীর ল্যান্স নায়েক হলেন তিনি।

ওয়ার্ল্ড আরচারি চ্যাম্পিয়নশিপের সেমিফইনালে উঠে রোমান গড়েছিলেন ইতিহাস। বাংলাদেশের প্রথম তীরন্দাজ হিসেবে সরাসরি অলিম্পিকে খেলার টিকিট পেয়েছিলেন সানা। এরপর নেপালে অনুষ্ঠিত সাউথ এশিয়ান গেমসে তিনটি স্বর্ণ জিতেছিলেন রিকার্ব ইভেন্টে খেলা এ আরচার। সাফল্য পাওয়া রোমান সানাকে তাই সম্মানিত করেছে বাংলাদেশ আনসার।

২০১৪ সালে সৈনিক হিসেবে বাংলাদেশ আনসারে যোগ দিয়েছিলেন রোমান। মঙ্গলবার তাকে ল্যান্স নায়েক পদ দিয়ে সম্মানিত করেছে আনসার। খিলগাঁও বাংলাদেশ আনসার হেডকোয়ার্টারে তাকে ল্যান্স নায়েকের ব্যাজ পরিয়ে দেওয়া হয়।

আনসার থেকে এ সম্মান পাওয়ায় উচ্ছ্বসিত দেশসেরা আরচার, 'ছয় বছর ধরে এ প্রতিষ্ঠানে কাজ করছি। আজ আমাকে অনেক সম্মান দেওয়া হয়েছে। এতে আমি যে কত খুশি, তা ভাষায় প্রকাশ করতে পারব না। আমার খুবই ভালো লাগছে। মনে হয়েছে, আমার প্রতিষ্ঠান ও দেশের জন্য কিছু একটা করতে পেরেছি। এই সম্মান পাওয়ার পর আমার দায়িত্বও বেড়ে গেল। আগামীতে আমাকে আরও ভালো করতে হবে।'

কয়েকদিন আগে ক্রিকেটার সাকিব আল হাসানকে হারিয়ে বিএসপিএর বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন রোমান সানা।

আরও পড়ুন

×