ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

রাওয়ালপিন্ডি টেস্টের দলে সৌম্য-শান্ত

রাওয়ালপিন্ডি টেস্টের দলে সৌম্য-শান্ত
×

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২০ | ০৬:৪৯

দ্বিতীয় দফায় ফেব্রুয়ারিতে রাওয়ালপিন্ডিতে একটি টেস্ট খেলবে বাংলাদেশ। আগামী ৭-১১ ফেব্রুয়ারির ওই টেস্টের জন্য মেহেদি মিরাজ এবং মুস্তাফিজুর রহমানকে ছাড়াই ১৪ সদস্যের দল দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচকরা।

আফগানিস্তানের বিপক্ষ ঘরের মাঠে অনুষ্ঠিত একমাত্র টেস্টে এবং ভারতের মাটিতে দুই টেস্টের সিরিজে না থাকা তামিম ইকবাল ফিরেছেন পাকিস্তান সফরের টেস্ট দলে। তবে ইনজুরির কারণে ইমরুল কায়েস এবং সাদমান ইসলামরা নেই ১৪ সদস্যের দলে। ওপেনিংয়ের চিন্তায় তাই তরুণ সাইফ হাসান এবং নাজমুল শান্ত আছেন দলে। এছাড়া সৌম্য সরকারকে ফেরানো হয়েছে পাকিস্তান সফরের টেস্ট দলে।

চার পেসার নিয়ে গড়া হয়েছে পাকিস্তান সফরের দল। আবু জায়েদ, এবাদত হোসেন এবং আল-আমিনের দলে থাকা এক প্রাকার নিশ্চিত ছিল। তবে রুবেল হোসেন না-কি শফিউল ইসলাম ডাক পাবেন তা নিয়ে ছিল প্রশ্ন। শেষ পর্যন্ত নির্বাচকরা রুবেল হোসেনকে নিয়েছেন টেস্ট দলে। স্পিন আক্রমণে আছেন তাইজুল ইসলাম এবং নাঈম হাসান। লিটন দাস খেলবেন উইকেটরক্ষক হিসেবে।

পাকিস্তান সফরের টেস্ট দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হাসান শান্ত, মাহমুদুল্লাহ, লিটন দাস, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন, নাঈম হাসান, মোহাম্মদ মিঠুন, আল-আমিন হোসেন, সৌম্য সরকার, রুবেল হোসেন।  

আরও পড়ুন

×