জিম্বাবুয়ের বিপক্ষে বিসিবি একাদশে যারা
ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২০ | ০৪:১৮
সিরিজ শুরুর আগে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে জিম্বাবুয়ে। ওই ম্যাচে দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে আসা ক্রিকেটারদের সুযোগ দেওয়ার কথা আগেই জানানো হয়েছে। এবার ওই দলের ছয়জনকে নিয়ে ঘোষণা করা হয়েছে বিসিবি একাদশ।
আগামী ১৮-১৯ ফেব্রুয়ারি মাঠে গড়াবে প্রস্তুতি ম্যাচ। ওই ম্যাচে অনূর্ধ্ব-১৯ দলের ওপেনার তানজিদ তামিম ও পারভেজ ইমন আছেন। তিনে ব্যাট করা মাহমুদুল হাসান জয় ও অধিনায়ক আকবর আলী আছেন। এছাড়া রাখা হয়েছে পেসার শরিফুল ইসলাম ও অলরাউন্ডার শাহাদাত হোসনকে।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে না থাকলেও যুবা দলের লেগ স্পিনার রিশাদ আহমেদ আছেন বিসিবি একাদশে। অন্য লেগ স্পিনার আমিনুল ইসলামকে রাখা হয়েছে। এছাড়া জাতীয় দলের হয়ে টি-২০ খেলা নাঈম শেখ খেলবেন বিসিবি একাদশের হয়ে। মুকিদুল ইসলাম মুগ্ধ ও সুমন খানরা থাকবেন পেস আক্রমণে।
বিসিবি একাদশ: নাঈম শেখ, পারভেজ ইমন, মাহমুদুল জয়, আকবর আলী, আল-আমিন জুনিয়র, ফারদিন খান, শরিফুল ইসলাম, সুমন খান, মুকিদুল ইসলাম মুগ্ধ, আমিনুল ইসলাম, রিশাদ আহমেদ, শাহাদাত হোসেন ও তানজিদ তামিম।
- বিষয় :
- খেলা
- ক্রিকেট
- বিসিবি একাদশ
- জিম্বাবুয়ে
- বাংলাদেশ
