সাইকেল চালিয়ে স্পেনের দল ঘোষণা করলেন লুইস এনরিক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২২ | ০৩:১১ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২২ | ০৩:১১
সাধারণত কোচরা দল ঘোষণা করে থাকে সংবাদ সম্মেলন ডেকে। তবে এবারের দল ঘোষণায় স্পেন কোচ এনরিক এক ভিন্ন পদ্ধতি বেছে নিয়েছেন। সাইকেল চালাতে চালাতে দল ঘোষণা করেছেন তিনি। ২৫ সদস্যের দল ঘোষণার সময় বেড়েছে সাইকেল চালানোর গতিও।
স্পেন ফুটবল ফেডারেশনের অফিসিয়াল পেজে দল ঘোষণার এই ভিডিও আপলোডের পর তা ভাইরাল হয়ে যায়। সে ভিডিওতে দেখা যায়, ড্রোন দিয়ে নেয়া সেই ভিডিও শটে সাইকেল চালাতে চালাতে খেলোয়াড়দের নাম বলছেন স্পেন কোচ। সে সময় ফুটবলারদের নাম উঠতে থাকে রাস্তায়।
ছয়জন বার্সেলোনার খেলোয়াড়কে দলে রেখেছেন স্প্যানিশ কোচ। এ ছাড়াও লিডস ইউনাইটেড থেকে ডিয়েগো লরেন্তে, ভিলারিয়াল থেকে পাউ তোরেস এবং ভ্যালেন্সিয়া থেকে হুগো গুইলার্নকে দলে সুযোগ দিয়েছেন তিনি।
এনরিকের স্কোয়াডে ৩৬ বছর বয়সী অভিজ্ঞ সার্জিও রামোস ও স্পেনের আগামী দিনের বড় তারকা হিসেবে যাকে ধরা হয় সেই আনসু ফাতির জায়গা হয়নি। ১৯ বছর বয়সী ফাতিকে না রাখার কারণ ইনজুরি। তবে ভালো সেন্ট্রাল ডিফেন্ডার থাকাতেই রামোসকে নেননি কোচ।
এ মাসের ২৫ ও ২৮ সেপ্টেম্বর সুইজারল্যান্ড ও পর্তুগালের বিপক্ষে নেশন্স লিগের ম্যাচ খেলবে স্পেন। এখান থেকেই বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড ঠিক করার পরিকল্পনা এনরিকের।
???? ¡Qué ganas teníamos de decir esto!: @LUISENRIQUE21 da a conocer la lista con los 2️⃣5️⃣ jugadores que disputarán los duelos de #NationsLeague contra Suiza y Portugal.
— Selección Española de Fútbol (@SEFutbol) September 16, 2022
???????????? ¡Míster, con este equipo seguro que nos va sobre ruedas!#VamosEspaña pic.twitter.com/Z6S0t1z2sW
- বিষয় :
- লুইস এনরিক
- স্পেন
- দল ঘোষণা
