ক্রিকেটার মিরাজের বাসায় চুরি
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২০ | ১২:০৪ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২০ | ১২:৪৬
জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের মিরপুরের বাসা থেকে গহনা ও ডলার চুরি হয়েছে। তবে কবে চুরি হয়েছে সে সম্বন্ধে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
কাফরুল থানার ওসি সেলিমুজ্জামান জানান, আলমারিতে রাখা ২৭ ভরি স্বর্ণের গহনা ও ছয় হাজার মার্কিন ডলার চুরির অভিযোগ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ক্রিকেটারের অনুপস্থিতিতে কেউ নকল চাবি দিয়ে তালা খুলে ভেতরে ঢুকেছিল।
পুলিশ সূত্র জানায়, জিম্বাবুয়ে ও বাংলাদেশের টেস্ট ম্যাচ উপলক্ষে ২০ ফেব্রুয়ারি থেকে মিরাজ সস্ত্রীক টিমের সঙ্গে হোটেলে ছিলেন। তার মা-বাবা বরিশালে গ্রামের বাড়িতে রয়েছেন।
বুধবার দুপুরে মিরাজ ফ্ল্যাটে ফিরে দেখেন, আলমারি ভাঙা। গহনা ও ডলার নেই। পুলিশের এক কর্মকর্তা জানান, খবর পেয়ে মিরপুর ১৪ নম্বরের বিজয় র্যাকিন সিটি ভবনের ওই ফ্ল্যাটে যায় পুলিশ। সেখানে সিসি ক্যামেরা না থাকায় কোনো ফুটেজ পাওয়া যায়নি। তবে ভবনের বাইরে ক্যামেরা রয়েছে। সেটির ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। ভবনটিতে অনেক মানুষের যাতায়াত রয়েছে। টাইলস ও রংমিস্ত্রিরা কাজ করছে। এর মধ্যে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
বিজয় র্যাকিন সিটির গ্রাহক সেবা কর্মকর্তা সুমাইয়া তাসনিম সাংবাদিকদের জানান, চুরির কথা শুনলেও তারা এখনও বিস্তারিত জানতে পারেননি।
- বিষয় :
- মেহেদী হাসান মিরাজ
- খেলা
- ক্রিকেট
