ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

বাংলাদেশের আয়ারল্যান্ড সিরিজ স্থগিত

বাংলাদেশের আয়ারল্যান্ড সিরিজ স্থগিত
×

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০ | ০২:০৬ | আপডেট: ০৪ এপ্রিল ২০২০ | ০৩:০৮

আয়ারল্যান্ডের বিপক্ষে আগামী মে’তে বেলফাস্টে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং ইংল্যান্ডে চার ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল  বাংলাদেশের। কিন্তু বাংলাদেশ এবং আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড মিলে ওই সিরিজ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

আইরিশ এবং যুক্তরাজ্যের সরকার আন্তর্জাতিক সীমান্ত, ক্রীড়া আয়োজন এবং জনসমাগম বাতিল করার পরামর্শ দিয়েছেন। আর তাই দুই বোর্ড মিলে এই সিরিজ স্থগিতের সিদ্ধান্তে সম্মত হয়েছে।

আইরিশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়ারেন ডটরম বলেন, ‘ কভিড-১৯ এর মাত্রা কতটা গুরুতর তা বুঝে এবং দুই দেশের সরকারের পরামর্শ শুনে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আলাপে উঠে এসেছে যে, সূচি অনুযায়ী সিরিজ আয়োজনের অনিশ্চিত বাড়ছে।’

তিনি বলেন, ‘আমরা আমাদের ক্রিকেটার, কোচ, দর্শক এবং দেশের মানুষের নিরাপত্তার ব্যাপারে দায়বদ্ধ। আগামী মাসগুলোতে অবস্থা কি হবে, সেটা বোঝার চেষ্টা না করে, আমরা জনগণকে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে দ্বিধা করতে পারি না।’

আইরিশ ওই বোর্ড কর্মকর্তা জানান, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণে রাখবো। দুই বোর্ডের আলোচনা অব্যাহত থাকবে। স্বাস্থ্য কর্মকর্তা এবং দেশে-বিদেশে থাকা অন্যান্য কৃতপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবো। সিরিজটি স্থগিত করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহায়তাকে আমরা ধন্যবাদ জানায়। সিরিজের নতুন সূচি ঠিক করার ব্যাপারে আমরা তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাবো।’

আরও পড়ুন

×