ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

উয়েফার বর্ষসেরা হালান্ড

উয়েফার বর্ষসেরা হালান্ড
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৩ | ১৮:০০ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৩ | ১০:৪২

২০২২-২৩ মৌসুমটা ছিল আর্লিং হালান্ডের। ম্যানচেস্টার সিটির হয়ে জিতেছেন ট্রেবল। গোল করেছেন নিয়মিত। সব মিলিয়ে তাঁর গোল ৫২টি। তাতে উয়েফার বর্ষসেরার পুরস্কার যে তাঁর হাতেই উঠবে, সেটা অনেকটা অনুমেয় ছিল। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। লিওনেল মেসি ও ডি ব্রুইনাকে হারিয়ে সেরা বনে যান সিটির এই স্ট্রাইকার। 

বর্ষসেরা নারী ফুটবলার হয়েছেন বার্সেলোনার মিডফিল্ডার আইতানা। এদিকে উয়েফার বর্ষসেরা কোচের পুরস্কারও ওঠে ম্যানসিটির পেপ গার্দিওলার হাতে। আর বর্ষসেরা নারী কোচ ইংল্যান্ডের সারিনা। 

গত মৌসুমটা গার্দিওলা ও হালান্ডের জন্য ছিল সবচেয়ে বেশি স্পেশাল। ম্যানসিটির কোচ হয়ে আসার পর সবচেয়ে সেরা মৌসুমই কাটান সাবেক বার্সা কোচ। সেই সঙ্গে তাদের গোলমেশিনখ্যাত হালান্ডও আলো ছড়িয়ে যান। মেসি ও রোনালদো-পরবর্তী যুগে হালান্ডের এই অর্জনের মধ্য দিয়ে নতুন যুগের সূচনাই হলো। হয়তো নতুন মৌসুমেও সেরাদের কাতারে থাকবেন এই স্ট্রাইকার। তাঁর সঙ্গে কিলিয়ান এমবাপ্পে, রবার্ট লেভানডস্কিদেরও দেখা যেতে পারে।

আরও পড়ুন

×