ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

স্বাস্থ্যকর্মীদের প্রতি পেলে-ম্যারাডোনাদের সম্মান প্রদর্শন

স্বাস্থ্যকর্মীদের প্রতি পেলে-ম্যারাডোনাদের সম্মান প্রদর্শন
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২০ | ০১:২৬ | আপডেট: ২০ এপ্রিল ২০২০ | ০১:২৮

এই ক্রান্তিকালে যারা দিনরাত এক করে পরিশ্রম করছেন, যারা পরিবারের দেখা পাচ্ছেন না বহুদিন ধরে। শত বেদনা উপেক্ষা করেও চালিয়ে যাচ্ছেন করোনাযুদ্ধ, সেসব স্বাস্থ্যকর্মীর প্রতি সম্মান প্রদর্শন করলেন বিশ্বের নামিদামি সব ফুটবল তারকা।

'আমরা দেখাতে চাই, ফুটবলের সবাই আপনাদের পাশে।' এ বার্তা দিয়ে হাততালি দিলেন পেলে, ম্যারাডোনা, রোনালদো ফেনোমেনন, জিদানসহ ৫৫ তারকা ফুটবলার।
ফিফার উদ্যোগে এক ভিডিও বার্তায় তারা এ ব্যতিক্রম উপায়ে বাহবা দিলেন স্বাস্থ্যকর্মীদের। বাড়িতে বসেই দিলেন হাততালি। এক-দু'জন নন, ৫৫ ফুটবলার একত্রে কাজটা করলেন। আর সে ছবি একসঙ্গে সম্পাদনা করে ফিফা জানাল, মানবিকতার নায়কদের সমর্থন করে ফুটবল।

ওই ৫৫ তারকার মধ্যে ছিলেন পেলে, দিয়েগো ম্যারাডোনা, রোনালদো ফেনোমেনন, ডেভিড বেকহাম, জিনেদিন জিদান, বুফন, ক্যাসিয়াস, কাফু, কাকা, রবার্তো কার্লোস, মেসুত ওজিল, সোয়াইনস্টাইগার, জেরার্ড পিকে, সার্জিও রামোস, হ্যারিকেন, মার্কো ফন বাস্তেন, হামেস রদ্রিগেজ, আরতুরো ভিদালদের মতো অসংখ্য পরিচিত মুখ। এরপর ফুটবলারদের পক্ষ থেকে ডেভিড বেকহাম বলেন, 'আমরা দেখাতে চাই, ফুটবল আপনাদের সমর্থন করে।' এমন বার্তা পেয়ে হয়তো স্বাস্থ্যকর্মীরা আরেকটু উজ্জীবিত হবেন, আরেকটু সাহস পাবেন।

আরও পড়ুন

×