‘দিল দিল পাকিস্তান’ নিয়ে বিসিসিআই-এর রসিকতা
পাকিস্তানের টিম ডিরেক্টর মিকি আর্থার। ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৩ | ১৫:১০ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৩ | ১৫:১০
পাকিস্তানের টিম ডিরেক্টর মিকি আর্থার বিশ্বকাপের আয়োজক ভারতের সমালোচনা করেছেন। ভিসা জটিলতার কারণে পাকিস্তানের ক্রিকেট ভক্তদের ভারতে আসতে দেওয়া হয়নি। গ্যালারিতে তাদের কোন অস্তিত্ব ছিল না।
ম্যাচ শেষে কটাক্ষ করে আর্থার বলেছেন, ‘এটাকে বিশ্বকাপ মনে হয়নি। মনে হয়েছে, দ্বিপাক্ষিক সিরিজ বা ভারতের কোন ইভেন্ট। পাকিস্তানের ভক্তদের আসার সুযোগ করে দেওয়া হয়নি। মাইক্রোফোনে দিল দিল পাকিস্তান গানও বাজতে শুনিনি।’
তার ওই মন্তব্য নিয়ে রসিকতা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ‘দিল দিল পাকিস্তান’ গান কখন বাজাতে বলেছেন আর্থার। বাবর-রিজওয়ানরা আউট হওয়ার সময় নাকি রোহিত ছক্কা মারার সময় এমন প্রশ্ন করেছেন এক বোর্ড কর্মকর্তারা।
ওই বোর্ড কর্তা বোঝাতে চেয়েছেন, পাকিস্তান এতো বাজে খেলেছে যে, গান বাজানোর ফুসরত হয়নি, ‘গানটা কখন বাজানো উচিত ছিল! বাবর-রিজওয়ান আউট হওয়ার সময় নাকি রোহিত যখন শাহিনকে ছক্কা মারছিলেন তখন!’
