ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

বিরাটের সঙ্গে লাইভকে চমক বলছেন তামিম

বিরাটের সঙ্গে লাইভকে চমক বলছেন তামিম
×

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২০ | ০২:০৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

জাতীয় দলের সতীর্থদের সঙ্গে ফেসবুক লাইভে আড্ডা দিয়েছেন তামিম। করোনা সংকটের মধ্যে দেশের ক্রিকেট ভক্তদের আনন্দ দিতেই তার এই আয়োজন।

তার সঙ্গে এরই মধ্যে মুশফিক, মাহমুদুল্লাহ, মাশরাফি, সৌম্য, লিটন, রুবেলরা লাইভে এসেছেন। এরপর সাবেক প্রোটিয়া অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি ও ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মাকে এনে চমক দিয়েছেন তামিম।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিশেষ ওই আড্ডার মধ্যে তামিম চমক বলছেন বিরাট কোহলিকে। সোমবার বাংলাদেশ সময় রাত সাড়ে দশটায় তামিমের সঙ্গে লাইভে আসছেন বিরাট কোহলি। ওই লাইভটি তামিমের ফেসবুক পেজে ও ইউটিউব চ্যানেলে দেখা যাবে।

ভারতীয় অধিনায়ক এবং সময়ের সেরা ব্যাটসম্যানের সঙ্গে ভার্চুয়াল আড্ডাকে তামিম চমক বলে উল্লেখ করেছেন তার ফেসবুক পেজে।

করোনাভাইরাস পরিস্থিতিতে বিভিন্ন দেশের ক্রীড়াবিদরা লাইভে এসে তাদের ভক্তদের সঙ্গে নিজেদের অনেক স্মৃতি এবং অজানা গল্প বলে তাদের আনন্দ দিচ্ছেন। তামিমও করে যাচ্ছেন একই কাজ।

এরই মধ্যে মুশফিকের পেস বোলার হওয়ার সেই মজার গল্পের কথা,ইংল্যান্ডে মাহমুদুল্লাহর ক্যাপ চুরি করে এক বালক পালিয়েছিল বলে মজা করা, মাশরাফি ঘুমের মধ্যেও বলে তামিমের হাতে মার খান বলে উল্লেখ করেছেন। 

তাসকিন, মুমিনুলকেও ছাড়েননি। রুবেল তো মজা করে বলেই ফেললেন, তামিমের সঙ্গে লাইভে আসতে ভয় পাচ্ছেন ক্রিকেটাররা।

আরও পড়ুন

×