ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

ক্ষমা চাইল এফসি সিউল

ক্ষমা চাইল এফসি সিউল
×

ছবি: বিবিসি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২০ | ০৩:১৭ | আপডেট: ১৮ মে ২০২০ | ০৩:২৫

জার্মান ‍বুন্দেসলিগা ফিরেছে দুই দিন আগে। কিন্তু তারও আগে ফুটবল ফিরেছে দক্ষিণ কোরিয়ায়। তবে ফাঁকা গ্যালারিতে। দর্শক ঢোকার অনুমতি নেই স্টেডিয়ামে। দক্ষিণ কোরিয়ার শীর্ষ পর্যায়ের ফুটবল ক্লাব এফসি সিউল তাই দর্শকখরা মেটাতে গ্যালারিতে ‘সেক্স ডল’ সাজিয়ে রাখে।

পরে অবশ্য ওই ঘটনার জন্য তারা নিজেদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে  ক্ষমা চেয়েছে। 

রোববার এফসি সিউল দেশটির সর্বোচ্চ পর্যায়ের কে লিগে করোনা পরবর্তী ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলেছে। দর্শকের বদলে তাই ২৮টি নারী ও দুটি পুরুষ অবয়বের ‘সেক্স ডল’ রাখা হয় গ্যালারিতে।

তবে ক্লাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওগুলো আসলে ‘সেক্স ডল’ নয় বরং পোষাক প্রদর্শনীর জন্য রাখা হয়েছিল। তবে যে প্রতিষ্ঠান ওটা সরবরাহ করেছে তারা ‘সেক্স ডল’ তৈরি করে।

গ্যালারিতে রাখা ওই পুতুলগুলো ‘যৌন ইঙ্গিত’ বহন করে এমনভাবে সাজানো হয়েছে। এছাড়া পর্ণ সাইটের বিজ্ঞাপন সম্বলিতও। যদিও দক্ষিণ কোরিয়ায় পর্ণগ্রাফি নিষিদ্ধ। 

এ নিয়ে প্রদর্শনী প্রতিষ্ঠান ডেলকমের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রদর্শনীর পরেই আসলে ইঙ্গিতপূর্ণ ওই পুতুলগুলো সরিয়ে ফেলার কথা ছিল। সরিয়ে ফেরাও হয়। কিন্তু কয়েকটা থেকে গিয়েছিল।

এফসি সিউলের এক কর্মকর্তা সংবাদ মাধ্যম বিবিসিকে জানান, ওগুলো তিনিও দেখেছেন। কিন্তু ‘সেক্স ডল’ বুঝতেই পারেননি। মানুষের মতোই মনে হয়েছে। তার দাবি, ডেলকম কিসের ব্যবসা করে সেটা আসলে তারা বিস্তারিত খোঁজ নিয়ে দেখেনি। তারা জানতো না যে, প্রতিষ্ঠানটি ‘সেক্স ডল’ বানায়।

আরও পড়ুন

×