ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

বিশ্বকাপে আফগানদের চমক ইশাক-খারোটি 

বিশ্বকাপে আফগানদের চমক ইশাক-খারোটি 
×

আফগান ক্রিকেট দল। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৪ | ১১:৩৮

চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড। ভারতের দলে জায়গা পাননি কেএল রাহুল-শুভমান গিলের মতো তারকারা। স্টিভ স্মিথকে বাদ দিয়েছে অস্ট্রেলিয়া। অন্যদের মতো চমক আছে আফগানিস্তানের টি-২০ বিশ্বকাপের দলেও। 

১৯ বছরের উইকেটরক্ষক ব্যাটার ও ২০ বছরের তরুণ বাঁ-হাতি স্পিন অলরাউন্ডারকে বিশ্বকাপের দলে নিয়েছে আফগানরা। তেমন বড় কোন নাম বাদ না পড়লেও বিশেষজ্ঞ ব্যাটার কম নিয়ে অলরাউন্ডারের দিকে ঝুঁকেছে এসিবি। 

আফগানদের বিশ্বকাপ দলে আছেন রহমানুল্লাহ গুরবাজ। তার বিকল্প উইকেটরক্ষক ১৯ বছরের মোহাম্মদ ইশাক। এরই মধ্যে টি-২০ অভিষেক হয়ে গেছে তার। স্পিনে আফগানিস্তান দুর্দান্ত দল হলেও এতোদিন তেমন বাঁ-হাতি অফ স্পিনার ছিল না তাদের। বিশ্বকাপে ওই অভাব পূরণে নাঙ্গিয়াল খারোটিকে ডেকেছে তারা। ২০ বছরের এই ক্রিকেটার বেশ ভালো ব্যাটও করেন। 

আফগানদের দলে থাকা ওরমজাই, নাঈব ও কারিম জানাত পেস অলরাউন্ডার।  নবী, রশিদ খান ও খারোটি স্পিন অলরাউন্ডার। বাঁ-হাতি লেগ স্পিনার নুর আহমেদ জায়গা পেয়েছেন দলে।  

আফগানিস্তানের বিশ্বকাপ দল: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ ইশাক, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নাঈব, কারিম জানাত, রশিদ খান, নাঙ্গিয়াল খারোটি, মুজিব উর রহমান, নুর আহমেদ, নাভিন উল হক, ফজল হক ফারুকি, ফারিদ আহমেদ মালিক। 
 

আরও পড়ুন

×