ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

`নেইমারের ওপরে একজনই আছেন`

`নেইমারের ওপরে একজনই আছেন`
×

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২০ | ০৭:২১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

নেইমার বর্তমান বিশ্বের দ্বিতীয় সেরা ফুটবলার। তার চেয়ে ভালো ফুটবলার আছেন একজন। তিনি হলেন নেইমারের সাবেক বার্সেলোনা সতীর্থ এবং আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি। আর সেজন্য নেইমারকে আবার বার্সায় ফিরিয়ে আনার পক্ষে বার্সার সাবেক সভাপতি সান্দ্রো রুসেল।

তিনি বলেন, 'আমি যদি বার্সার সভাপতি হতাম, নেইমারকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করতাম। কারণ সে মেসির পরেই বিশ্বের দ্বিতীয় সেরা ফুটবলার এবং তার খেলার ধরণ বার্সার সঙ্গে মানানসই।'

নেইমার পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জিতবেন এবং বিশ্বের সেরা ফুটবলার হবেন এই স্বপ্ন নিয়ে ২০১৭ সালে বার্সেলোনা ছাড়েন রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে। কিন্তু দ্রুতই প্যারিসে গিয়ে তিনি অসুখী হয়ে পড়েন।

এক মৌসুম পরেই তাই পিএসজি ছাড়ার চেষ্ট করেন। গত মৌসুমে বার্সা তাকে দলে নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। চলতি মৌসুমেও নেইমারে চোখ রাখছে বার্সা। যদিও করোনা তা কঠিন করে তুলেছে।

বার্সা তাই বেশি দাম দিয়ে নেইমারকে কিনতে পারবে না বলে মনে করা হচ্ছে। নেইমার থেকে চোখ সরিয়ে আর্জেন্টিনার ইন্টার মিলান স্ট্রাইকার লওতারো মার্টিনেজে তাই মনোযোগ তাদের। তবে রুসেল মনে করেন, ১১১ মিলিয়ন দিয়ে কেনার মতো ফুটবলার মার্টিনেজ না। তবে ইন্টার রাজী হলে দু'জন ফুটবলার দিয়ে তাকে বার্সায় আনা যেতে পারে।'

আরও পড়ুন

×