ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

ক্রিকেটারদের অভিযোগে ধারাভাষ্য থেকে বাদ ইরফান পাঠান

ক্রিকেটারদের অভিযোগে ধারাভাষ্য থেকে বাদ ইরফান পাঠান
×

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৫ | ১৭:৫৩

২০২৫ আইপিএলের ধারাভাষ্য প্যানেল থেকে বাদ পড়েছেন ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান। আগের আসরগুলোতে ধারাভাষ্য দিলেও এবার বিসিসিআইয়ের তালিকায় তার নাম নেই।  

ভারতীয় সংবাদমাধ্যম ‘মাই খেল’ জানিয়েছে, কিছু ক্রিকেটারের অভিযোগের পর পাঠানকে প্যানেল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাদের দাবি, ব্যক্তিগত রোষে ধারাভাষ্যে খেলোয়াড়দের নিয়ে নেতিবাচক মন্তব্য করেন ইরফান। এমনকি একজন তারকা ক্রিকেটার তার নম্বরও ব্লক করে রেখেছেন বলে জানা গেছে।  

সূত্র বলছে, পাঠানের ‘অ্যাটিটিউড’ ও ধারাভাষ্যে পক্ষপাতদুষ্ট বিশ্লেষণ বিসিসিআই ভালোভাবে নেয়নি। এর আগেও ক্রিকেটারদের অভিযোগে বাদ পড়েছিলেন সঞ্জয় মাঞ্জরেকার ও হার্শা ভোগলে। এবারের ধারাভাষ্যকার তালিকায় আছেন গাভাস্কার, শেবাগ, হরভজন, ধাওয়ান, ডি ভিলিয়ার্সসহ অনেক সাবেক তারকা।

আরও পড়ুন

×