ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

হারাতে টেস্টে ১২৭ রানে অলআউট আফগানিস্তান

হারাতে টেস্টে ১২৭ রানে অলআউট আফগানিস্তান
×

আফগানিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের উইকেট উদযাপন। ছবি: ক্রিকইনফো

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫ | ২২:২২ | আপডেট: ২০ অক্টোবর ২০২৫ | ২২:২৭

হারারে টেস্টের প্রথমদিন প্রথম ইনিংসে মাত্র ৩২.৩ ওভার ব্যাট করতে পেরেছে আফগানিস্তান। ব্রাড ইভান্সের তোপে ১২৭ রানে অলআউট হয়েছে। জবাবে ২ উইকেট ১৩০ রান করেছে জিম্বাবুয়ে। ৩ রানের লিড নিয়ে দিন শেষ করেছে। 

টস হেরে ব্যাটিংয়ে নেমে ২৩ রানে প্রথম উইকেট হারায় আফগানিস্তান। দ্বিতীয় উইকেট জুটিতে ৭৭ রান পর্যন্ত যায় তারা। এরপরই ধস নামে। পরের ৫০ রানে হারায় বাকি ৮ উইকেট। 

জিম্বাবুয়ের হয়ে ওপেনার ইব্রাহিম জাদরান ১৯ রান করেন। অন্য ওপেনার আব্দুল মালিক ৩০ রানে সাজঘরে ফিরে যান। তিনে নামা রহমানুল্লাহ গুরবাজ ৩৭ রান করে আউট হন। দলের পক্ষে এই তিনজনই সর্বাধিক রান করেছেন। 

জবাবে নেমে ৯ রানে প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে। দ্বিতীয় উইকেটে বেন কারেন ও নিক ওয়েলস ৯৭ রান যোগ করে দলকে ভালো লিডের পথে তুলে নেন। ওয়েলস ৮৯ বলে পাঁচ চার ও এক ছক্কায় ৪৯ রান করে আউট হন। 

সাবেক জিম্বাবুইয়ান ক্রিকেটারের ছেলে বেন কারেন ৫২ রান করে দিন শেষ করেন। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা ব্রেন্ডন টেইলর ২১ বলে ১৮ রান করেন। এর আগে বল হাতে ব্রাড ইভান্স ৯.৩ ওভারে ২২ রান দিয়ে ৫ উইকেট নেন। মুজুরাবানি ১১ ওভারে ৪৭ রান দিয়ে নেন ৩ উইকেট। 

হারারে টেস্টের দলে প্রথমবার ডাক পেয়েছেন ২৬ বছর বয়সী ব্যাটিং অলরাউন্ডার আন্তুম নাকভি। তার অভিষেক হওয়ার সম্ভাবনা থাকলেও হয়নি। নাকভির মা-বাবা ভারতীয় ও পাকিস্তানি। তার জন্ম বেলজিয়ামে। সেখান থেকে চার বছর বয়সে চলে আসেন অস্ট্রেলিয়া। ক্রিকেটের প্রতি ভালোবাসার টানে পাইলটের চাকরি ছেড়ে দেন নাকভি। সাবেক জিম্বাবুইয়ান ক্রিকেটার সলোমন মিরের সহায়তায় ২০২৩ সালে জিম্বাবুয়ের প্রথম শ্রেণির ক্রিকেট শুরু করে ডাক পেয়ে গেছে জাতীয় দলে। 

আরও পড়ুন

×