ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আলফাজকে বরখাস্ত করল মোহামেডান

আলফাজকে বরখাস্ত করল মোহামেডান
×

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬ | ১২:২০

শুক্রবার বাংলাদেশ ফুটবল লিগে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর কাছে পরাজয়ের পরই আলফাজ আহমেদকে ছাঁটাইয়ের গুঞ্জন ওঠে। এক দিন পর সেই গুঞ্জন বাস্তবে পরিণত হলো। এবারের মৌসুমে ব্যর্থতার দায়ে কোচের পদ থেকে আলফাজকে সরিয়ে দিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। 

রোববার এক বিজ্ঞপ্তিতে আলফাজকে সরিয়ে দেওয়ার বিষয়টা জানায় মতিঝিল পাড়ার ক্লাবটি। আপাতত সহকারী কোচ আবদুল কাইয়ুম সেন্টুকে মৌসুমের বাকি সময়ের জন্য ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া টিম লিডার আমিরুল ইসলাম বাবু এখন সার্বিক দায়িত্বে থাকবেন।

২০২৩ সালে মোহামেডানের প্রধান কোচের দায়িত্ব পান আলফাজ। তাঁর অধীনে ২৩ বছরের খরা কাটিয়ে গত মৌসুমে লিগ শিরোপা জেতে সাদা-কালোরা। ২০২৩ সালে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারিয়ে জেতে ফেডারেশন কাপের শিরোপাও। কিন্তু চলতি মৌসুমটা ভালো যাচ্ছিল না মোহামেডানের। লিগে ১০ দলের মধ্যে ১২ ম্যাচে ১১ পয়েন্ট  নিয়ে টেবিলের সাতে আছে মোহামেডান। রেলিগেশন পর্যায় থেকে মাত্র ২ পয়েন্ট দূরে। ফেডারেশন কাপ ও লিগ মিলিয়ে টানা আট ম্যাচ জয়হীন মতিঝিল পাড়ার ক্লাবটি।

আরও পড়ুন

×