ঢাকা শুক্রবার, ১২ জুন ২০২৬

বিশ্বকাপের ছাতার নিচে অভিবাসীরা 

বিশ্বকাপের ছাতার নিচে অভিবাসীরা 
×

টরেন্টোয় বিশ্বকাপের উদ্বোধন অনুষ্ঠান ও ম্যাচ ঘিরে আয়োজন। ছবি: এক্স

কানাডা প্রতিনিধি

প্রকাশ: ১২ জুন ২০২৬ | ২১:৩৯ | আপডেট: ১২ জুন ২০২৬ | ২১:৪০

পিআর (পার্মানেন্ট রেসিডেন্স) কার্ডে হয়তো লেখা কানাডিয়ান। পরিচয়ও দেন কানাডিয়ান হিসেবে। কিন্তু কানাডার একটা বড় অংশ অভিবাসী। যে কারণে অভিবাসীদের দেশ বলেও পরিচিত কানাডা। তথ্য বলছে- ৪ কোটি ১৪ লাখ জনসংখ্যার মধ্যে প্রায় ১ কোটি অভিবাসী। বাস্তবে শিক্ষার্থী, অস্থায়ী শ্রমিক ও চাকুরিজীবী মিলিয়ে সংখ্যাটা আরও বেশি।

অন্য দেশে শেকড় পোতা, নাড়ির টান অনুভব করা ওই অভিবাসীরা যেন বিশ্বকাপের ছাতার নিচে আসে এমনই আহ্বান জানিয়েছে দেশটির সরকার এবং ফুটবল দলের কোচ। মার্ক কার্নি যেমন বলেছেন, ‘সকল কানাডিয়ানদের প্রতি আহ্বান, এক ছাতার নিচে এসে বিশ্বকাপ উদযাপন করুণ।’

কানাডা জাতীয় দলের কোচ জেসে মার্স আরও পরিষ্কার বার্তা দিয়েছেন, ‘কানাডা বৈচিত্রপূর্ণ অভিবাসীর দেশ। জাতীয় দলে অনেক অভিবাসী আছেন। কিন্তু বিশ্বকাপে সবার পরিচয় কানাডিয়ান। তারা যেন গর্ব নিয়ে বিশ্বকাপ নিয়ে গল্প করতে পারে।’

টরেন্টো স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টায় বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার মুখোমুখি হবে কানাডা। এর আগে আছে, উদ্বোধনী অনুষ্ঠান। টরেন্টো ও ভ্যাঙকুভারে উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে প্রবাসীদের মধ্যে দেখা গেছে উন্মাদনা। কানাডিয়ান গায়ক মাইকেল বুবলি, অভিনেতা উইল আর্নেট ও বলিউয়ের নোরা ফাতেহির মতো সেলিব্রেটির পারফর্ম ও আলফনসো ডেভিসদের ম্যাচ দেখতে অভিবাসীরা বেশি টিকিটও কেটেছেন।

সংশ্লিষ্টদের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচের সাধারণ টিকিটের অধিকাংশ শেষ হয়ে গেছে। তবে এখনো কিছু প্রিমিয়াম প্যাকেজ পাওয়া যাচ্ছে। ফিফার তথ্য অনুযায়ী, সাধারণ টিকিটের মূল্য ১০০ থেকে ৩০০ কানাডিয়ান ডলার রাখা হয়েছে। এই টিকিট শেষ হওয়ার অর্থ কানাডিয়ান অভিবাসীরাই বেশি বিশ্বকাপের উন্মাদনায় মেতেছে।

বিশ্বকাপ ঘিরে একদিকে ভিনদেশী পর্যটক অন্যদিকে স্থানীয় দর্শককের সমাগম উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। কানাডার টরন্টো ও ভ্যাঙকুভার শহরে মোট ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দেশটির সরকার জানিয়েছে, বিশ্বকাপ ঘিরে নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন, পর্যটন ও সাংস্কৃতিক আয়োজনের প্রস্তুতি জোরদার করা হয়েছে। কানাডা সরকারও ‘কানাডা ওয়েলকামস দ্য ওয়াল্ড’ স্লোগানে বিশ্বের ফুটবল প্রেমীদের আমন্ত্রণ জানিয়েছেন। দেশটির ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডাম ভ্যান কুভারডেন বলেছেন, এটি শুধু ফুটবল টুর্নামেন্ট নয়, বিশ্বের মানুষের মিলনমেলা।’

আরও পড়ুন

×