ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

কড়া তল্লাসিতে রোমেরোর ব্যাগে লাইটার, মেসির অট্টহাসি

কড়া তল্লাসিতে রোমেরোর ব্যাগে লাইটার, মেসির অট্টহাসি
×

বিমানবন্দরে নিরাপত্তা তল্লাসিতে মেসির অট্টহাসি।

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬ | ২০:৪১ | আপডেট: ০২ জুলাই ২০২৬ | ২০:৪৬

শেষ ষোলোয় যাওয়ার লড়াইয়ে শনিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। মায়ামি স্টেডিয়ামের ওই ম্যাচ খেলতে পরিকল্পনা বদলে আগেভাগে কানসাস ছেড়েছে লিওনেল স্কালোনির দল। 

এবারের বিশ্বকাপ কড়া নিরাপত্তার মধ্যে হচ্ছে। যে কারণে এক শহর থেকে অন্য শহরে যাওয়ার আগে বিমানবন্দরে রুটিন কড়া নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে যেতে হচ্ছে ফুটবলার ও কোচিং স্টাফদের। মায়ামির উদ্দেশ্যে কানসাস ছাড়া মেসিদের ক্ষেত্রেও ঘটেছে একই ঘটনা। 

তল্লাসির সময় আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোর ব্যাগে স্টোভ বা চুলা ধরানোর স্বয়ংক্রিয় লাইটার পাওয়া যায়। এটা দেখেই অট্টহাসিতে ফেঁটে পড়েন বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম সেরা খ্যাত মেসি। শুধু রোমেরো নয় পুরো ব্যাগ খুলে কী কী আছে তা দেখাতে হয়েছে মেসিদেরও। 

রোমেরোর ঝামেলায় পড়া দেখে মেসি আগ্রহ ভরা দৃষ্টিতে দলের আরেক সিনিয়র সদস্য রদ্রিগো ডি পলের দিকে তাকান। ডি পল কী ধরনের ঝামেলায় পড়েন তা দেখার জন্য মেসি উৎসুক ছিলেন। এরপর নিজে নিরাপত্তা তল্লাশির মুখোমুখি হয়েও হাসতে থাকেন তিনি।  

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা গেছে,মেসিকে শরীর তল্লাসির জন্য কানসাস বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তি এগিয়ে আসেন। মেসি প্রথমে হাত উচিয়ে দেন। পরে তাকে চেয়ারে বসতে বলা হয়। সেখানেও তিনি কিছুটা মজার ছলে হাত পিছনে দিয়ে চেয়ারের হাতা ধরে রাখেন। পরে দাঁড়ানো অবস্থায় শরীরে ডিটেক্টর দিয়ে পরীক্ষা সময়ও মজা নিয়েই নিরাপত্তা তল্লাসি পার হন তিনি।

আরও পড়ুন

×