ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

ত্রোজার্ড-তিয়েলেমানসের দ্বন্দ্ব থেকেই দারুণ কিছু!

ত্রোজার্ড-তিয়েলেমানসের দ্বন্দ্ব থেকেই দারুণ কিছু!
×

প্রথমে ত্রোজার্ড তিয়েলেমানসের দ্বন্দ্ব। পরে গোল উদযাপন।

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬ | ১৯:৫৩

নকআউট পর্বের ম্যাচ। বেলজিয়ামের প্রতিপক্ষ সেনেগাল। আফ্রিকার প্রতিনিধিরা প্রথমার্ধের ২৪ ও দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটের গোলে ২-০ গোলে এগিয়ে। সম্ভাব্য হারের হতাশা তখন যেন যেন ঘিরে ধরেছে বেলজিয়ামকে। দ্বিতীয়ার্ধের হাইড্রেশন ব্রেকের সময় আক্রমণ-রক্ষণের সমন্বয় নিয়ে প্রিমিয়ার লিগে খেলা দুই তারকা লিয়ান্দ্রো ত্রোজার্ড ও ইয়েরি তিয়েলেমেনসের দ্বন্দ্ব লেগে যায়।

প্রথমে দু’জনের কথা কাটাকাটি হয়। সেখান থেকে একে অপরের দিকে তেড়ে যেতে থাকেন। পরে লুকাকু ও অন্যান সতীর্থরা তাদের সরিয়ে নেন। কিন্তু শেষ দিকে ওই ত্রোজার্ড ও তিয়েলেমানস বেলজিয়ামের হয়ে পার্থক্য গড়ে দিয়েছেন। অতিরিক্ত সময়ে গড়ানা ম্যাচও বিতর্কিত পেনাল্টিতে ৩-২ গোলে জিতেছে রেড ডেলিভসরা।

ম্যাচের ৮৬ মিনিটে রোমেলু লাকাকু দলকে ম্যাচে ফেরান। বেলজিয়ামের নাম্বার টেন ত্রোজার্ড ম্যাচের ৮৯ মিনিটে দারুণ এক ক্রস দেন। তা থেকে হেডে গোল করেন তিয়েলেমানস। অ্যাস্টন ভিলা মিডফিল্ডার গলা জড়িয়ে ধরে, কোলে তুলে নিয়ে উদযাপনে সঙ্গী করেন আর্সেনালের ত্রোজার্ডকে।

ম্যাচে তারা গোল না পেয়ে, একে অপরের প্রতি হতাশা প্রকাশ করেন। আবার তারাই সমন্বয়ের মাধ্যমে দলকে সমতায় ফেরান। যেন দ্বন্দ্ব থেকে দারুণ কিছু। ম্যাচ শেষে বেলজিয়ামের কোচ রুডি গার্সিয়া ঘটনাকে স্বাভাবিক হিসেবে আখ্যা দিয়েছেন, ‘আমার দলের খেলোয়াড়দের মত পার্থ্যকের পূর্ণ স্বাধীনতা আছে। তারা একে অপরের প্রতি ক্ষোভ দেখাতে পারবে। এটা স্বাভাবিক। দিন শেষে এটা তো প্রমাণ হলো যে, আমাদের দলে প্রকৃত স্প্রিটটা আছে।’

তিয়েলেমানসও বলেছেন, তাদের ওই দ্বন্দ্ব দেশকে ভালোবাসার প্রতিফলন, ‘এগুলো ওই মুহূর্তের আবেগে ঘটে যাওয়া বিষয়। দিন শেষে আমরা জিততে চেয়েছিলাম এবং আমরা জয়ীও। ম্যাচে সবকিছু ঠিকঠাক করার, দেশকে ভালোভাবে প্রতিনিধিত্ব করার অংশ এগুলো। দিন শেষে আমাদের মধ্যে কোন ঝামেলাই অবশিষ্ট নেই।’

আরও পড়ুন

×