ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিচ ভলিবল প্রদর্শনী ম্যাচ দিয়ে কক্সবাজারে পর্যটন কার্নিভালের উদ্বোধন

বিচ ভলিবল প্রদর্শনী ম্যাচ দিয়ে কক্সবাজারে পর্যটন কার্নিভালের উদ্বোধন
×
×

সমকাল ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬ | ২১:১৫ | আপডেট: ২২ নভেম্বর ২০২৬ | ২১:৩২

পর্যটন নগরী কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘বিচ কার্নিভাল’। পর্যটন কার্নিভালের শুভ উদ্বোধন করা হয় বিচ ভলিবল প্রদর্শনী ম্যাচের মধ্য দিয়ে। সৈকতের মনোরম পরিবেশে আয়োজিত এই প্রদর্শনী ম্যাচে পুরুষ ও মহিলা দলের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।

উদ্বোধনী আয়োজনে পুরুষ বিভাগের প্রদর্শনী ম্যাচে মুখোমুখি হয় তিতাস গ্যাস ও পিডিবি। অন্যদিকে মহিলা বিভাগের প্রদর্শনী ম্যাচে অংশ নেয় বাংলাদেশ পুলিশ ও নীলসাগর মহিলা ভলিবল দল।

বিচ ভলিবলের আকর্ষণীয় পরিবেশনা, খেলোয়াড়দের নৈপুণ্য এবং দর্শকদের উৎসাহ-উদ্দীপনায় পর্যটন কার্নিভালের উদ্বোধনী আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত ও উপভোগ্য।

এই আয়োজনের মাধ্যমে কক্সবাজারের পর্যটন আকর্ষণ বৃদ্ধির পাশাপাশি দেশের ভলিবল খেলাকে আরও জনপ্রিয় করা এবং বিচ ভলিবলের প্রসারে নতুন মাত্রা যোগ হবে বলে আশা করা হচ্ছে।

পর্যটন  কার্নিভাল কক্সবাজার ক্রীড়া ও পর্যটনের সমন্বয়ে একটি আনন্দমুখর আয়োজন হিসেবে দর্শনার্থী ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করবে বলে আয়োজকদের প্রত্যাশা।

আরও পড়ুন

×