ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

জানুয়ারিতে ইংল্যান্ড সিরিজের আশা লংকা কোচের

জানুয়ারিতে ইংল্যান্ড সিরিজের আশা লংকা কোচের
×

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২০ | ০৪:৪২

করোনা পরিস্থিতির মধ্যে মাঠে ক্রিকেট ফিরিয়েছে ইংল্যান্ড। একে একে চারটি দলকে স্বাগত জানিয়েছে তারা। ওয়েস্ট ইন্ডিজের পর সংযুক্ত আরব আমিরাতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। তবে করোনা পরিস্থিতি ভালো থাকলেও ফেব্রুয়ারি থেকে মাঠে ক্রিকেট ফেরায়নি শ্রীলংকা।

একে একে তারা স্থগিত করেছে ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের সফর। সর্বশেষ অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে সিরিজ আয়োজনের জোর সম্ভাবনা ছিল লংকানদের। কিন্তু শেষ পর্যন্ত মাঠে গড়াচ্ছে না ওই সিরিজ। তবে লংকান কোন মিকি আর্থার আশা করছেন ডিসেম্বর-জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফরটি হবে।

সেটা না হলেও জানুয়ারির শেষে শ্রীলংকা টেস্ট সিরিজের জন্য স্বাগত জানাবে ইংল্যান্ড। করোনার কারণে ক্রিকেট থেকে বলতে গেলে একটা বছর ঝরে গেছে। সাবেক পাকিস্তান কোচের মতে, সামনের কয়েক মাসে বেশি বেশি সিরিজ আয়োজন করে পুষিয়ে নিতে হবে ক্ষতিটা।

মিকি আর্থার বলেছেন, ‘আমাদের ক্রিকেট ফেরাতে হবে। আমি ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরের ব্যাপারে আশাবাদী। এমনকি ২০২১ ব্যস্ত মৌসুম শুরুর আগে ইংল্যান্ডকে সিরিজ খেলার জন্য স্বাগত জানাতেও আশাবাদী। ক্রিকেট একটা প্রতিষ্ঠানের মতো। আমাদের ক্রিকেট খেলতে হবে, সম্প্রচার করতে হবে। তবেই ক্রিকেটের ওপর যাদের জীবিকা নির্ভর করে সেগুলো ঠিকঠাক চলবে।’

আর্থার জানান, লংকান সরকার করোনা নিয়ন্ত্রনে দারুণ কাজ করেছে। লংকানরা এখন বাইরে যেতে পারছে, রেস্টুরেন্টে যেতে পারছে। ক্রিকেটাররা অনুশীলন করতে পারছেন। তবে সবকিছুর বাইরে শ্রীলংকার এখন আন্তর্জাতিক ক্রিকেট ফেরানো উচিত বলে মনে করছেন মিকি আর্থার। শ্রীলংকা ক্রিকেট দল এবং কোচ আর্থার ভেবেছিলেন বাংলাদেশের বিপক্ষে সিরিজটা শেষ পর্যন্ত মাঠে গড়াবে। কিন্তু ওই সিরিজটা পুনরায় স্থগিত হওয়ায় হতাশ বলেও জানান মিকি আর্থার।

আরও পড়ুন

×