ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

বদলি হওয়া পছন্দ নয় রোনালদোর

বদলি হওয়া পছন্দ নয় রোনালদোর
×

ছবি: মার্কা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০১৯ | ০৭:১২

জাতীয় দল এবং ক্লাব ক্যারিয়ার যেন উল্টো রথে চলছে রোনালদোর। রিয়াল মাদ্রিদ থেকে ইতালির ক্লাব জুভেন্টাসে আসা রোনালদো নিজের দ্বিতীয় মৌসুমে যেন সেরা ফর্মে নেই। সর্বশেষ পাঁচ ম্যাচে ওল্ড লেডিদের হয়ে মাত্র এক গোল করেছেন। তার মধ্যে আবার শেষ দুই ম্যাচে খেলতে হয়েছে বদলি হিসিবে। তবে পর্তুগালের হয়ে দুই ম্যাচে হ্যাটট্রিকসহ চার গোল করেছেন সিআরসেভেন। দলকে টানা অষ্টমবারের মতো ইউরোর মূল পর্বে তুলেছেন।

লুক্সেমবার্গের বিপক্ষে গোল করে আন্তর্জাতিক ক্যারিয়ারে গোলের সেঞ্চুরির (৯৯ গোল) সামনে পৌছে গেছেন। জাতীয় দলে রোনালদোর দুর্দান্ত ফর্ম ক্লাবে বদলি নামার ব্যাপারে কথা বলার সুযোগ এনে দিয়েছে। তিনি জানিয়ে দিয়েছেন, বদলি হিসেবে খেলতে চান না তিনি। সেটা তার পছন্দ না।

লুক্সেমবার্গের বিপক্ষে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে রোনালদো বলেন, 'কয়েক সপ্তাহ ধরে কিছুটা অন্য রকম অনুভব করছি। পুরোপুরি ফিট ছিলাম না আমি, যার প্রভাব মাঠেও পড়ছে। সত্য বলতে আমি বদলি হওয়া পছন্দ করি না। আমার চেষ্টা থাকে পতুর্গাল হোক কিংবা জুভেন্টাস দলকে কিছু দেওয়া।'

রোনালদোর ক্যারিয়ার দীর্ঘ হওয়ার পেছনের কারণ হলো, তিনি কম ইনজুরিতে পড়েছেন। সেটাই তাকে উজাড় করে দিতে সহায়তা করেছে। তবে বয়সও তো কম হলো না। ফিট থেকে, গতি ধরে রেখে সমানভাবে মাঠে পারফরম্যান্স দেখানো কঠিন। এ নিয়ে রোনালদো বলেন, 'আমি খুব বড় ইনজুরিতে এখনও পড়িনি। সব মিলিয়ে পুরো ক্যারিয়ারে ৫০ থেকে ৬০ দিন ছোটখাটো ইনজুরিতে খেলা হয়নি আমার।' ইউরো নিয়ে তিনি জানান, এখন আমাদের লক্ষ্য ইউরো জেতা। আমরা শিরোপা ধরে রাখতে চাই।'

আরও পড়ুন

×