কন্যা সন্তানের বাবা হলেন তামিম
তামিম ইকবাল-ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০১৯ | ২৩:৪৩ | আপডেট: ১৮ নভেম্বর ২০১৯ | ২৩:৪৬
জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল কন্যা সন্তানের বাবা হয়েছেন। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের দ্বিতীয় সন্তান হওয়ার খবর তামিম নিজেই জানিয়েছেন।
মঙ্গলবার সকালে তামিম তার ফেসবুক ভ্যারিফায়েড অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন। সেখানে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালের কার্ডে লেখা ‘ হ্যালো আই অ্যাম অ্য গার্ল’। এর ঠিক নিচেই লেখা মিস আলিশবা ইকবাল খান।
পারিবারিক কারণ দেখিয়ে ভারত সফর থেকে ছুটি নিয়েছিলেন তামিম ইকবাল। মূলত সন্তান সম্ভবা স্ত্রী আয়েশা সিদ্দিকার পাশে থাকতেই ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
২০১৬ সালে পুত্র সন্তানের বাবা হয়েছিলেন তামিম। তার ছেলের নাম আরহাম ইকবাল।
- বিষয় :
- তামিম ইকবাল
