শ্রীলঙ্কা কোচ আর্থারের পদত্যাগ
মিকি আর্থার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২১ | ০৭:৩২ | আপডেট: ১৭ নভেম্বর ২০২১ | ০৭:৩৯
শ্রীলঙ্কা জাতীয় দলের কোচ মিকি আর্থার তার চাকরি ছেড়ে দিচ্ছেন। আর জাতীয় দলের দায়িত্ব ছেড়ে তিনি নিচ্ছেন ইংল্যান্ডের কাউন্টি দল ডার্বিশায়ারে। ক্লাবটির সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন আর্থার। ক্লাবটির ডিরেক্টর অব ক্রিকেটের দায়িত্বও পালন করবেন তিনি। ফলে শ্রীলঙ্কা দলের আসন্ন ওয়েস্ট সিরিজ হতে যাচ্ছে লঙ্কানদের হয়ে তার শেষ অ্যাসাইনম্যান্ট।
এক বিবৃতিতে মিকি আর্থার বলেন, 'ডার্বিশায়ারের সঙ্গে আমার দারুণ একটি প্রজেক্ট শুরু হতে যাচ্ছে। যেখানে রয়েছেন বেশ কিছু তরুণ ক্রিকেটার। তাদের অংশ হতে পারবো, এ জন্য নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে। আমি উদ্বেলিত এবং উত্তেজিত যে, ওই ক্লাবে আমি আমার চিন্তা এবং দর্শনকে নিয়ে যেতে পারবো। এটা একটা নতুন চ্যালেঞ্জ। খুব আগ্রহ ভরে অপেক্ষায় আছি, ক্লাবটিকে সাফল্যের দোরগোড়ায় নিয়ে যেতে।'
২১ নভেম্বর প্রথম টেস্টে মাঠে নামবে ওয়েস্টি ইন্ডিজ-শ্রীলঙ্কা। দ্বিতীয় এবং শেষ টেস্ট শুরু হবে ২৯ নভেম্বর।
- বিষয় :
- ক্রিকেট
- শ্রীলঙ্কা
- মিকি আর্থার
