ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেট থেকে হাফিজের অবসর

আন্তর্জাতিক ক্রিকেট থেকে হাফিজের অবসর
×

মোহাম্মদ হাফিজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২২ | ০১:২৬ | আপডেট: ০৩ জানুয়ারি ২০২২ | ০১:২৯

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের ব্যাটার মোহাম্মদ হাফিজ। এর মধ্য দিয়ে দেশের হয়ে দীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন এই কিংবদন্তি।

২০০৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের হয়ে ওয়ানডেতে অভিষেক ঘটে হাফিজের। আর সর্বশেষ ম্যাচ খেলেছেন গত নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও পিএসএল ও ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন ৪১ বছর বয়সী এই ক্রিকেটার। বছর তিনেক আগে টেস্ট ক্রিকেট থেকেও অবসর নিয়েছিলেন তিনি। এবার আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় জানালেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ।

১৮ বছরের ক্যারিয়ারে পাকিস্তানের হয়ে ৩৯২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন হাফিজ। করেছেন ১২ হাজার ৭৮৯ রান, শিকার করেছেন ২৫৩ উইকেট। এর মধ্যে টেস্ট খেলেছেন ৫৫টি, ওয়ানডে ২১৮টি এবং টি-টোয়েন্টি খেলেছেন ১১৯টি।

আরও পড়ুন

×