আলফাবেট
ইউটিউবে কনটেন্ট সমস্যায় যা করবেন
মুস্তাফা তৌহিদ
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫ | ১০:১৩
আরেকবার নতুন করে সারাবিশ্বে সমালোচনার সম্মুখীন হয়েছে ইউটিউব কনটেন্ট সম্প্রচার। অভিযোগের কারণ, বিশ্বের কয়েকটি দেশে ইউটিউব ভিডিওর কনটেন্ট দেখতে সমস্যায় পড়েছেন দর্শক। অ্যালফাবেটের অধীনে কাজ করছে গুগল। ইউটিউবও তারই অন্তর্ভুক্ত। অভিযোগে সমস্যার কথা স্বীকার করেছে ইউটিউব কর্তৃপক্ষ।
ভিডিও স্ট্রিমিং সংস্থা বলেছে, কনটেন্ট দেখতে দর্শক সমস্যায় পড়েছেন, তা তারা অবগত। ঠিক কী কারণে এমন সমস্যা হয়েছে, তা খতিয়ে দেখছে কারিগরি বিভাগ। জানা গেছে, ইউটিউব কর্তৃপক্ষ এখনও সমস্যা সৃষ্টির পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেনি। সাধারণত কোনো সাইট ডাউন হলে সে বিষয়ে তথ্য প্রকাশ করে ডাউনডিরেক্টর। কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ও ব্রিটেনে এমন সমস্যা শনাক্ত হয়েছে।
ইউটিউব ভিডিও প্ল্যাটফর্মের সঙ্গেই ইউটিউব মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে সমস্যা হয়েছে বলে দর্শক অভিযোগ করেন। ডাউনডিরেক্টরে জানানো হয়, ইতোমধ্যে কনটেন্ট দেখতে না পাওয়ার বিষয়ে অনেক অভিযোগ পাওয়া গেছে।
অবশ্য ইউটিউব কর্তৃপক্ষ বলছে, বিশেষ কারণ উল্লেখ করে জবাব দেওয়া হয়নি। যখন সোশ্যাল মিডিয়াতে হইচই পড়ে যায়, তখন ইউটিউব কর্তৃপক্ষ জানায়, সাধারণত অ্যাপ ডিলিট করে আবার রি-ইনস্টল করলে সমস্যার প্রাথমিক একটি সমাধান পাওয়া যাবে।
আবার ইউটিউব দেখতে সমস্যা হলে ডিভাইস রিস্টার্ট করলে সমস্যার অনেকাংশ মিটে যাবে বলে জানায় ইউটিউব কারিগরি বিভাগ।
- বিষয় :
- ইউটিউব
