ঢাকা বুধবার, ১৭ জুন ২০২৬

স্মার্ট পরিষেবা

বিশ্বকাপ রাঙানো অ্যাপ

বিশ্বকাপ রাঙানো অ্যাপ
×

মুস্তাফা তৌহিদ

প্রকাশ: ১৫ জুন ২০২৬ | ১৩:৩০

ফুটবল বিশ্বকাপের উত্তাপে সরব সোশ্যাল মিডিয়া। ফিফা ২০২৬ সালের অফিসিয়াল বল ট্রাইওন্ডা এখন ঘুরছে যে কারও হোয়াটসঅ্যাপ চ্যাটবক্সে। ট্যাপ করলেই স্ক্রিনে লাফিয়ে বেড়াবে অনেক রঙিন বল।

ফুটবল-ভক্তদের মধ্যে বিশ্বকাপের উচ্ছ্বাস বাড়িয়ে দিতে ফিচার বাড়িয়েছে এই অ্যাপ। বিশ্বকাপ শুরুর পর থেকেই ফুটবল ইমোজি চ্যাট উপভোগ করছেন অনেকে। অ্যাডিডাস এবারের ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল ট্রাইওন্ডা তৈরি করেছে।

অ্যাডিডাস ও মেটা যৌথ উদ্যোগে হোয়াটসঅ্যাপে এই ফিচার এনেছে। নতুন ফুটবল-থিমযুক্ত স্টিকার প্যাক ও ভিডিওকলের জন্য বিশেষ ফুটবল ইফেক্ট। আরেকটি বিশেষ ফিচার সক্রিয় করেছে মেটা, যেখানে ম্যাচের কাউন্টডাউন, লাইভ স্কোর, হাইলাইটস ও অফিসিয়াল চ্যানেলের সব ধরনের আপডেট মিলবে।

অ্যাডিডাস ফুটবল বিভাগের মহাব্যবস্থাপক স্যাম হ্যান্ডি জানান, ট্রাইওন্ডা শুধু দৃশ্যমান একটি ফুটবল নয়, বিশ্বকাপের সব ম্যাচ, গোল ও স্মরণীয় মুহূর্ত এর মাধ্যমে সংরক্ষিত হবে। বিশ্বকাপ চলার সময় শতকোটি ফুটবল-ভক্তকে নতুন অভিজ্ঞতা দেওয়ার জন্য এই ফুটবলের ইমোজি ও স্টিকার ডিজাইন করা হয়েছে।

ইনস্টাগ্রামে ট্রেন্ড

শুধু হোয়াটসঅ্যাপে নয়, ফেসবুক ও ইনস্টাগ্রামে এসেছে ফুটবল ট্রেন্ড। ইনস্টাগ্রামের জন্য তৈরি করা হয়েছে মানোন্নত সার্চ ফিচার।

বিশ্বকাপের যে কোনো রিলস, কনটেন্ট, স্টোরি, ফুটবলবিষয়ক কোনো পোস্ট, সব দলের আপডেট একবারেই পাওয়া যাবে এই প্ল্যাটফর্মে।

ফুটবল মোড

এরই মধ্যে ফেসবুকে চালু হয়েছে নতুন ফুটবল মোড। আগ্রহীরা এতে পাবেন বিশেষ ফুটবল-থিম রিঅ্যাকশন, অনেক লুকানো সারপ্রাইজ, ফুটবল মিনি-গেম ও কাস্টমাইজ অ্যাপ আইকন। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো ওয়্যার ইট। এর মাধ্যমে যে কেউ নিজেদের পছন্দের টিমের জার্সি ভার্চুয়ালি পরে দেখতে পারবেন।

আবার সেই ছবি প্রোফাইল বা স্টোরিতে তাৎক্ষণিক পোস্ট করতে পারবেন। অন্যদিকে ডিরেক্ট মেসেজে থাকছে গোল ফিচার ও ভয়েস ইফেক্ট। বিশ্বকাপের পুরোটা সময়ে কোনো গোল হলে এই ইফেক্ট ব্যবহার করা যাবে। সঙ্গে থাকবে বিশেষ অ্যানিমেশন। 

আরও পড়ুন

×