ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

টিউশন ইকোসিস্টেম তৈরিতে উদ্যোগ

টিউশন ইকোসিস্টেম তৈরিতে উদ্যোগ
×

টেকলাইফ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬ | ১১:১৫

ডিজিটাল পরিষেবার কল্যাণে দেশের শিক্ষা খাতে দ্রুত পরিবর্তন আসছে। শিক্ষার্থী ও অভিভাবকরা এখন ঘরে বসে শিক্ষাসেবা নেওয়ার সুযোগ খুঁজছেন। ব্যস্ত নগরজীবন, দক্ষ শিক্ষকের সংকট ও সময় সাশ্রয়ের শর্তের কারণে অনলাইনভিত্তিক টিউশন সেবা ক্রমে জনপ্রিয়তা পেয়েছে। একে আরও সুসংগঠিত ও দীর্ঘমেয়াদি শিল্পে পরিণত করার উদ্দেশ্যে কাজ করছে অনলাইন টিউশন প্ল্যাটফর্ম কেয়ারটিউটরস।

সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসুদ পারভেজ রাজু বলেন, সারাদেশে এতদিন টিউশন ব্যবস্থাকে পরিচিত করা ও একে প্রাতিষ্ঠানিক শিল্পে রূপ দিতে কাজ করা হয়েছে। লক্ষ্য এখন একে টেকসই, গোছানো ও নিরাপদ ইন্ডাস্ট্রিতে রূপান্তর করা। অনলাইন শিক্ষা ও টিউশনসেবা এখন আর বিকল্প কোনো ব্যবস্থা নয়; বরং শিক্ষাব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ। প্রযুক্তিকেন্দ্রিক এই পরিষেবাকে কার্যকর ও দীর্ঘস্থায়ী করতে আমরা কাজ করছি। দক্ষ টিমই ভালো সেবার ভিত্তি। সে কারণে সব সদস্যের দক্ষতা বৃদ্ধি ও কর্মপরিবেশ উন্নয়নে মনোযোগ দেওয়া হয়েছে। বর্তমানে এই প্ল্যাটফর্ম দেশের সব বিভাগীয় শহর ছাড়াও সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ ও কুমিল্লায় পরিষেবা বিস্তৃত করেছে।

জানানো হয়, এই প্ল্যাটফর্মে পাঁচ লাখের বেশি টিউটর যুক্ত রয়েছেন। স্মার্টফোনে অ্যাপের মাধ্যমে একাডেমিক শিক্ষা ছাড়াও অঙ্কন, ধর্মীয় শিক্ষা, ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়ন ছাড়াও ১৪টি ক্যাটেগরিতে টিউটর খুঁজে পাওয়া যায়। ভবিষ্যৎ পরিকল্পনার প্রশ্নে জানানো হয়, সবার অভিজ্ঞতা সমৃদ্ধ করতে নতুন কয়েকটি ফিচার নিয়ে কাজ চলছে। এসব সুবিধা চালু হলে শিক্ষার্থী, অভিভাবক ও টিউটররা সহজ ও দ্রুত সেবা নিতে পারবেন।

আরও পড়ুন

×