ভিডিও স্ট্রিমিং ডেটার চাহিদা এখন দ্বিগুণ
টেকলাইফ প্রতিবেদক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬ | ১২:২১
স্থানীয় উদ্যোগে এক বাংলাদেশ এক ইন্টারনেট পথচলা শুরু করেছে টেলিযোগাযোগ সেবাদাতা। সারাদেশের প্রান্তিক মানুষরা কীভাবে এই অপারেটরের ইন্টারনেট অভিজ্ঞতার মাধ্যমে নিজেদের ডিজিটাল জীবনকে সমৃদ্ধ করে চলেছেন, তা উপস্থাপন করাই গ্রামীণফোনের প্রধান উদ্দেশ্য। দ্রুতগতির ইন্টারনেট কীভাবে সবাইকে একসূত্রে যুক্ত করে সৃষ্টি, শেখা, যোগাযোগ, আয় ও নিজের ভাবনা প্রকাশে সহায়তা করছে– এ বার্তাই সবার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।
তরুণ প্রজন্ম, কনটেন্ট নির্মাতা, উদ্যোক্তা ও সমাজের ছড়িয়ে থাকা জীবনের গল্পের মধ্য দিয়ে দেখা যাবে, কীভাবে ইন্টারনেট সংযোগ দেশজুড়ে সুযোগ, সৃজনশীলতা, প্রবৃদ্ধি ও ডিজিটাল মতপ্রকাশের পথ তৈরি করে চলেছে। এই নেটওয়ার্কে প্রতিদিন তিন লাখ ৫২ হাজার ঘণ্টা ভিডিও দেখা হয়, যা ৪০ বছর ধরে টানা ভিডিও দেখার সমান। অন্যদিকে ক্রমবর্ধমান চাহিদা পূরণে এর লোকাল এজ ক্যাশিং প্রযুক্তি জনপ্রিয় কনটেন্ট দ্রুত লোড হতে সহায়তা করে।
সারাদেশে ২৪ হাজারের বেশি টাওয়ার ও নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করে এই ইন্টারনেট অভিজ্ঞতাকে সমৃদ্ধ করেছে। গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামান বলেন, বাংলাদেশের কোটি মানুষের হাত ধরে এগিয়ে চলেছে ইন্টারনেটের নতুন গল্প। শিক্ষার্থী, কনটেন্ট ক্রিয়েটর বা তরুণ উদ্যোক্তা– সবাই ডিজিটাল সংযোগের এই মাধ্যমকে ব্যবহার করছেন নিজেদের মতো করে, যা দেশের অগ্রগতিতে অনন্য এক সঞ্চালক। যখন কেউ অনলাইন ক্লাসে যোগ দেন, কোনো দোকানদার লাইভে এসে পণ্য বিক্রি করেন বা ঢাকার কোনো তরুণ তার প্রথম ভিডিওটি পোস্ট করেন– ঠিক তখনই সার্থকতা পায় এই পথচলা।
- বিষয় :
- ইন্টারনেট দুনিয়া