গতি বাড়বে সিস্টেমে
স্মার্টফোনের গতি বাড়াতে যা করবেন
কবির হাসান
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫ | ০০:০৮ | আপডেট: ৩০ জুলাই ২০২৫ | ১৭:৫১
কারণে-অকারণে মাঝেমধ্যেই স্মার্ট ডিভাইসে প্রত্যাশিত গতি হারিয়ে যায়। অনেক কারণে এমনটি হতে পারে। বিশেষজ্ঞরা গবেষণায় কয়েকটি কারণ চিহ্নিত করেছেন।
স্মার্টফোন ধীরগতি হওয়ার পেছনের অন্যতম কারণ নিয়মিত অপারেটিং সিস্টেম আপডেট থেকে বিরত থাকা। অনেক ক্ষেত্রে আপডেট অপারেটিং সিস্টেমে বাগ ও ল্যাগ ফিক্স ছাড়াও প্রসেসিং গতি বাড়ায়। ফলে ডিভাইসে গতির সঞ্চালন হয়। কয়েক দিন পরপর বা সপ্তাহে অন্তত এক দিন সেটিংস থেকে আপডেট অপশনে সময় দিতে হবে।
যাচাই করে অ্যান্ড্রয়েডে নতুন কোনো আপডেট এলে দ্রুত তা করে ফেলতে হবে। ফোনের অপারেটিং সিস্টেম ও অ্যাপস নিয়মিত আপডেট থাকলে ডিভাইস চমৎকার কাজ করে।
অনেকে প্রায় সারারাত ফোন ব্যবহার করে ঘুমানোর আগে চার্জে দিয়ে রাখেন। এতে ফোন অপ্রয়োজনীয় চার্জ হয়। পুরোনো মডেলের ফোন নিজে থেকে চার্জ বন্ধ হয়ে যায় না। ফলে ব্যাটারি ওভারলোড হয়ে অতিরিক্ত তাপ সঞ্চার করে। এতে ব্যাটারি ডাউন হয়। ব্যাটারি গরম হওয়ার কারণে মাদারবোর্ডে ক্রমান্বয়ে সমস্যা তৈরি হয়। ফলে স্মার্টফোন দ্রুত কাজ করে না। অনেক সময় মাদারবোর্ডে বেশি সমস্যা সৃষ্টি হলে ডিভাইস প্রায় অকেজো হয়ে পড়ে।
বিল্টইন ওয়ালপেপার
অনেকেই ফোনের বাহ্যিক সৌন্দর্যের জন্য ওয়ালপেপারে থার্ডপার্টি অ্যাপস ব্যবহার করেন। ফলে হোম স্কিনে অ্যানিমেটেড ওয়ালপেপার দৃশ্যমান হয়। এটি ফোন ধীরগতি হওয়ার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত। তাই থার্ডপার্টি অ্যাপসের অ্যানিমেটেড ওয়ালপেপার ব্যবহার করা থেকে বিরত থাকাই শ্রেয়। নিজের ফোনের ডিফল্ট যেসব ওয়ালপেপার রয়েছে, সেগুলো ব্যবহার করার পরামর্শ দিয়েছেন গবেষকরা।
- বিষয় :
- প্রযুক্তি
- অপারেটিং সিস্টেম
- অ্যান্ড্রয়েড
