ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ফোর্বস প্রযুক্তি কাউন্সিলের সদস্য হলেন সৈয়দ মনিরুল কবীর

ফোর্বস প্রযুক্তি কাউন্সিলের সদস্য হলেন সৈয়দ মনিরুল কবীর
×

কাজী মনিরুল কবির

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০২০ | ০৯:০৮

ফোর্বস টেকনোলজি কাউন্সিলের সদস্যপদ পেয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ও দুবাইভিত্তিক ডিজিটাল ট্রান্সফর্মেশন কোম্পানি ‘স্পাইডার ডিজিটাল ইনোভেশন’ এর প্রতিষ্ঠাতা কাজী মনিরুল কবির। 

ফোর্বস টেকনোলজি কাউন্সিলের সদস্যপদ তথ্যপ্রযুক্তি দুনিয়ায় অত্যন্ত সম্মানজনক এবং কেবল বিশ্বমানের শীর্ষ প্রযুক্তি কর্মকর্তা ও উদ্যোক্তারাই এতে সদস্য হওয়ার সুযোগ পেয়ে থাকেন। 

এ ব্যাপারে ফোর্বস কাউন্সিলের প্রতিষ্ঠাতা স্কট গার্বার গণমাধ্যমকে দেওয়া বার্তায় বলেন, ফোর্বস কাউন্সিলের লক্ষ্য হচ্ছে, প্রতিটি শিল্পখাতের প্রমাণিত নেতাদের একত্রিত করা এবং সামাজিক মূলধনচালিত এমন একটি সমন্বিত নেটওয়ার্ক তৈরি করা, যা সারাবিশ্বের ব্যবসাক্ষেত্রে বড় ধরণের ইতিবাচক প্রভাব ফেলতে সাহায্য করতে পারে। এ প্রক্রিয়ায়  কাজী মনিরুল কবিরকে এই সম্প্রদায়ে স্বাগত জানাতে পেরে কাউন্সিল সম্মানিতবোধ করছে। 

ফোর্বস টেকনোলজি কাউন্সিলের সদস্যপদ প্রাপ্তির প্রতিক্রিয়া জানাতে গিয়ে কাজী মনিরুল কবির বলেন, ফোর্বস টেকনোলজি কাউন্সিলের সদস্য হতে পেরে আমি ভীষণ উচ্ছ্বসিত। বিশ্বের অন্যতম এক্সক্লুসিভ থিঙ্কট্যাঙ্ক ও প্রযুক্তি উদ্যোক্তাদের এই সম্প্রদায়ের সঙ্গে সম্পৃক্ত থেকে অবদান রাখার পাশাপাশি অনেক কিছু শেখা সম্ভব হবে।

প্রযুক্তি উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করার আগে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বাংলালিংক, গ্রামীণফোন, গুগল সহ খ্যাতনামা আরও অনেক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন কাজী মনিরুল কবির। ২০১২ সাল থেকে পরবর্তী দুই বছর বাংলাদেশ ও সিঙ্গাপুরে তিনি গুগলের কান্ট্রি ম্যানেজার হিসেবে দায়িত্বপালন করেন। এরপর ২০১৫ সালে দুবাইতে প্রতিষ্ঠা করেন ডিজিটাল ট্রান্সফর্মেশন কোম্পানি ‘স্পাইডার ডিজিটাল ইনোভেশন’। 


আরও পড়ুন

×