ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

তথ্য জানবে না গুগল

টিপস

তথ্য জানবে না গুগল
×

ডিজিটাল তথ্য সংরক্ষণ থেকে যেভাবে সুরক্ষিত থাকবেন

­কবির হাসান

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫ | ০৬:২৯ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ | ১৯:৫০

| প্রিন্ট সংস্করণ

অনেকে হয়তো ধারণা করতে পারেন না, ডিভাইস দিয়ে যা কথা বলেন বা যা অ্যাক্টিভিটি করেন, তার প্রায় সবই সংরক্ষিত থেকে যায়। আপনাকে সব সময় ট্র্যাক করছে ডিভাইস। ঠিক তার ওপর ভিত্তি করেই ফোনে দৃশ্যমান হয় বিজ্ঞাপন, রিলস ও ভিডিও। এই সবটাই করা হয় ব্যক্তিগত তথ্যের বিবেচনায়। তাই প্রাইভেসি সুরক্ষিত করা জরুরি। এমন সুযোগ কিন্তু নিজের ডিভাইস সেটিংসে রয়েছে।

ভয়েস ও অডিও বন্ধ অনেকেই জানেন না, গুগল আপনার ভয়েস ও অডিও সংরক্ষণ (রেকর্ড) করে। ঠিক এর ভিত্তিতে আপনার মতো পরিষেবা দেওয়ার চেষ্টা করে তারা। কিন্তু এটি যে কারও প্রাইভেসি বিঘ্নিত করে। তাই গুগল অ্যাপে গিয়ে ওপরে প্রোফাইল অপশনে কিছু কাজ করতে হবে।

প্রথমে প্রোফাইলে যাওয়ার পর ডেটা ও প্রাইভেসি অংশে যেতে হবে। সেখানে ওয়েব ও অ্যাপ অ্যাক্টিভিটিতে ট্যাপ করে অফ করে দিতে হবে। পদ্ধতি মেনে ভয়েস রেকর্ড ট্র্যাক করা থেকে গুগলকে প্রতিহত করা সম্ভব। এরপর মাই অ্যাড সেন্টারে পার্সোনালাইজড অ্যাড বন্ধ করে দিতে হবে। নিজস্ব সার্চ হিস্ট্রি, অ্যাপ ব্যবহার করার  ওপর নির্ভর করে পার্সোনালাইজড অ্যাপ প্রদর্শন করে গুগল। মূলত এ অংশেই টার্গেটেড বিজ্ঞাপন দেখানো হয়।

এটি বন্ধ করতে স্মার্টফোনে গুগল অ্যাপের ভেতরে গিয়ে মাই অ্যাড সেন্টারে যেতে হবে। তারপর পার্সোনালাইজড অ্যাড টগল বন্ধ করতে হবে। সার্চ ও ব্রাউজিং হিস্ট্রি নিরাপদ করতে এই পদ্ধতি বেশ কার্যকর।
 

আরও পড়ুন

×