সার্চ জিপিটিতে ইনডেস্ক তথ্য
আইসিটি ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২৬ | ০৭:৩৭
| প্রিন্ট সংস্করণ
যে কেউ তথ্য জানার প্রয়োজনে কিছু সার্চ করলে তার সামনে সাইটের লিঙ্ক ছাড়াও সংক্ষিপ্ত তথ্যচিত্র হাজির করে সার্চজিপিটি। তার পরিপ্রেক্ষিতে সার্চকারী নিজের প্রশ্ন রাখতে পারবেন এবং সার্চজিপিটি সে অনুযায়ী যথাযথ তথ্য অনুসন্ধানকারীর সামনে উপস্থাপন করবে।
অভিজ্ঞতা ও পরামর্শ নেওয়ার জন্য কিছু সংখ্যক গ্রাহক ও প্রকাশকের জন্য সার্চজিপিটি কাজ করছে। কারণ, সার্চজিপিটি থেকে সরাসরি চ্যাটজিপিটিতে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে।
জানা গেছে, অনেক আগে থেকেই এআই পরিচালিত সার্চ ইঞ্জিন নিয়ে গবেষণা ও উন্নয়নে (আরঅ্যান্ডডি) কাজ করছে ওপেনএআই।
ডিজিটাল বিশ্লেষকরা বলছেন, গুগল সার্চ ইঞ্জিনেও এখন কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উপস্থিতি বেড়েছে। গুগল তার সার্চ ইঞ্জিনে এআই ওভারভিউ নামে বিশেষ ফিচারের মানোন্নয়নে কাজ করেছে। ওপেনএআই বলছে, উদ্ভাবিত সার্চ ইঞ্জিন এখন পুরোপুরি এআই প্রযুক্তিতে নিয়ন্ত্রিত।
কী কী সুবিধা
গুগল সার্চের থেকে দ্রুত আর সংক্ষিপ্ত সার্চ ফলাফল প্রদর্শন করবে সার্চজিপিটি। সঙ্গেই দৃশ্যমান হবে যে সোর্স থেকে তা প্রকাশিত বা নিয়ন্ত্রিত হচ্ছে, তার স্বয়ংক্রিয় লিঙ্ক। সার্চ রেজাল্ট থেকে সরাসরি চ্যাটজিপিটিতে প্রবেশে ওই তথ্য বিশ্লেষণ করার সুযোগ পাওয়া যাবে। ডিজিটাল বিশ্লেষকরা
এমনটাই বলছেন। সার্চজিপিটি সব অংশ পুরোপুরি সবার জন্য অবমুক্ত করেনি ওপেনএআই। তবে আগ্রহীরা চাইলে ওপেনএআইর সার্চ জিপিটি প্রোটোটাইপ লিঙ্কে ভিজিট করে নিবন্ধিত হতে পারবেন। চূড়ান্ত পরীক্ষা-নিরীক্ষা সফল হলে সার্চজিপিটি ভবিষ্যতে চমকের সৃষ্টি করবে।
- বিষয় :
- প্রযুক্তি
