ই-কমার্স ব্যবসায় বেড়েছে ফিশিং উৎপাত
আইসিটি ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ | ০৭:২৬
| প্রিন্ট সংস্করণ
চলতি বছরের শুরু থেকেই অনলাইন শপিং ব্যবসা ঘিরে ফিশিং ও ফেক অফারের প্রবণতা বেড়েছে। নিরাপত্তা সংস্থার সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর সময়ে ব্যাংক, অনলাইন স্টোর ও পেমেন্ট সিস্টেম সেজে তৈরি করা ৬৫ লাখের বেশি ফিশিং প্রচেষ্টা ব্লক করা হয়েছে। যার প্রায় অর্ধেকই অনলাইন ক্রেতার উদ্দেশে তৈরি। একই সময়ে সব ধরনের গেমিং প্ল্যাটফর্ম ছিল সাইবার ক্রাইমের প্রধান লক্ষ্য। সিকিউরিটি নেটওয়ার্ক সূত্র বলছে, এ বছরের জানুয়ারি থেকে অক্টোবর সময়ে অনলাইন স্টোর, ব্যাংক ও পেমেন্ট সিস্টেমের ছদ্মবেশে তৈরি করা ৬৪ লাখের বেশি ফিশিং প্রচেষ্টা ব্লক করা হয়েছে। এর মধ্যে ৪৮ শতাংশই ছিল অনলাইন ক্রেতাকে লক্ষ্য করে। এই সময়ে গেমিং প্ল্যাটফর্মে হামলার চেষ্টার সংখ্যা দুই কোটি ছাড়িয়েছে। এর মধ্যে শুধু ডিসকর্ড ব্যবহার করেই এক কোটি ৮৫ লাখের বেশি হামলা শনাক্ত হয়েছে। ব্ল্যাক ফ্রাইডে ঘিরে অনেক স্প্যাম ইমেইল ছড়ানো হয়েছে। সেপ্টেম্বরের প্রথম দুই সপ্তাহে লক্ষাধিক স্প্যাম ইমেইল শনাক্ত করা হয়েছে।
এর মধ্যে দুই হাজারের বেশি এসেছে বিশেষ দিবস উপলক্ষে। শনাক্ত ইমেইলের বহু অংশই আগের বছরের টেমপ্লেট পুনর্ব্যবহার করে তৈরি।
আলিবাবা, অ্যামাজন কিংবা ওয়ালমার্ট ছাড়াও কয়েকটি পরিচিত ব্র্যান্ডের নামে এসব বহুরূপী স্প্যাম ছড়ানো হয়েছে।
বিনোদন প্ল্যাটফর্মকেও ছাড় দেয়নি অপচক্র।
চলতি বছর আট লাখের বেশি নেটফ্লিক্স আর পাঁচ লাখের বেশি স্পটিফাই ফিশিং প্রচেষ্টা শনাক্ত করেছে সংস্থাটি।
ই-কমার্স ছাড়াও সাইবার চক্র গেমিং সিস্টেম, যেমন– স্টিম, প্লেস্টেশন, এক্সবক্সকেও টার্গেট করেছে, যেখানে ২০ লাখের বেশি ফিশিং প্রচেষ্টা ধরা পড়ে। গেমিং সফটওয়্যার সেজে ছড়িয়ে
পড়া ম্যালওয়ারও উল্লেখযোগ্য হারে বেড়েছে।
এর মধ্যে রয়েছে দুই কোটির বেশি ম্যালওয়ার।
যার মধ্যে ডিসকর্ড থেকেই শনাক্ত হওয়া ম্যালওয়ার চেষ্টার সংখ্যা দুই কোটির কাছাকাছি, যা গেল বছরের তুলনায় ১৪ গুণ বেশি। ক্যাসপারস্কি সংস্থার সিনিয়র ওয়েব কনটেন্ট অ্যানালিস্ট ওলগা অলতুখোভা জানান, চলতি বছরের হিসাব বলছে, সাইবার চক্র এখন পুরো ডিজিটাল দুনিয়াজুড়ে সক্রিয়। তারা স্ট্রিমিং, অনলাইন শপিং, গেমিং, যোগাযোগ প্ল্যাটফর্ম– সব জায়গায় গ্রাহক চলাচল লক্ষ্য করে নিজের কৌশল বদলে পরিচিত পরিবেশের ভেতরে লুকিয়ে রয়েছে। এ ক্ষেত্রে অনলাইন বিকিকিনি ও লেনদেনে বিশেষ
সতর্ক থাকা ও নিরাপত্তায় দেওয়া পরামর্শ মেনে চলার তাগিদ দেওয়া হয়েছে।
- বিষয় :
- প্রযুক্তি