ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

নাশকতার মামলায় চট্টগ্রামে বিএনপির ৪০ নেতাকর্মী কারাগারে

নাশকতার মামলায় চট্টগ্রামে বিএনপির ৪০ নেতাকর্মী কারাগারে
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২০ | ১১:০৬

চট্টগ্রামে নাশকতা ও পুলিশের ওপর ককটেল নিক্ষেপের আট মামলায় বিএনপির ৪০ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ আদেশ দেন। 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পুলিশের ওপর ককটেল হামলার অভিযোগে এসব মামলা করেছিল পুলিশ। ওই হামলায় পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হন বলে এজাহারে উল্লেখ করা হয়।

কারাগারে পাঠানো বিএনপির নেতাকর্মীর মধ্যে সাইয়েদুল আলম আরজু, সিরাজ, আব্দুর রব মিটু, আদনান, সবুজ গাজী, তানভীর হোসেন, শাহজাহান, রায়হান চৌধুরী, ইয়াছিন, ওয়াহিদ, সাব্বির, ইমরানসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতা আছেন বলে জানা গেছে।

এ প্রসঙ্গে চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট ফখরুদ্দিন চৌধুরী বলেন, চট্টগ্রাম নগরীর ডবলমুরিং ও বন্দর থানায় ২০১৮ সালের সেপ্টেম্বর-অক্টোবরে দায়ের হওয়া আটটি মামলায় বিএনপি নেতাকর্মীরা হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। 

ওই জামিনের মেয়াদ শেষে হাইকোর্টের আদেশ অনুযায়ী তারা নিম্ন আদালতে আত্মসমর্পণ করে ফের জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরও পড়ুন

×