লক্ষ্মীপুরে চলন্ত অটোরিকশা থেকে পড়ে নারীর মৃত্যু
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২০ | ০৫:২৯
লক্ষ্মীপুরের কমলনগরে সিএনজি চালিত অটোরিকশা থেকে পড়ে ফাহিমা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার হাজীরহাট বাজারের তালপট্রি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফাহিমা কমলনগরের চরফলকন পাটোয়ীর হাট এলাকার ৮ ওয়ার্ডের আবু তাহেরের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে বাবার বাড়ী হাজীরহাট থেকে সিএনজিচালিত অটোরিকশা যোগে স্বামীর বাড়ী চরফলকন পাটোয়ারীর হাট যাচ্ছিলেন ফাহিমা বেগম।
তাকে বহনকারী অটোরিকশাটি হাজীরহাট বাজারের তালপট্রি এলাকায় পৌঁছলে চলন্ত গাড়ি থেকে হঠাৎ করে তিনি ছিটকে সড়কে পড়ে যান। এ সময় মাথায় আঘাত পেয়ে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আবসার জানান, প্রাথমিকভাবে ওই নারীর মৃত্যু দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
