ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

চট্টগ্রামে পচা খাবার বিক্রির দায়ে রেস্তোরাঁ মালিককে জরিমানা

চট্টগ্রামে পচা খাবার বিক্রির দায়ে রেস্তোরাঁ মালিককে জরিমানা
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২০ | ০৬:৪৯

চট্টগ্রামে ভেজাল, পচা ও বাসি খাবার বিক্রির দায়ে দুটি অভিজাত রেস্তেরাঁর মালিককে জরিমানা করা হয়েছে।

শনিবার দুপুরে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে নগরীর চৌমুহনী এলাকায় বীর বাঙালি রেস্তোরাঁ অ্যান্ড বিরিয়ানি হাউস এবং বাদামতলী মোড়ে আয়োজন রেস্তোরাঁ অ্যান্ড বিরিয়ানি হাউসকে এই জরিমানা করে।

ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেওয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ভেজালবিরোধী অভিযান চলাকালে দুই রেস্তোরাঁয় নোংরা পরিবেশে ভেজাল, পচা ও বাসি খাবার বিক্রি করতে দেখা যায়। এ কারণে ভোক্তা অধিকার আইনে বীর বাঙালি রেস্তোরাঁ অ্যান্ড বিরিয়ানি হাউস মালিককে ১৫ হাজার টাকা এবং আয়োজন রেস্তোরাঁ অ্যান্ড বিরিয়ানি হাউস মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


আরও পড়ুন

×