ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

ঠাকুরগাঁওয়ে বয়লার বিস্ফোরণে নিহত ১, আহত ৯

ঠাকুরগাঁওয়ে বয়লার বিস্ফোরণে নিহত ১, আহত ৯
×

দুর্ঘটনায় আহত একজন -সমকাল

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২০ | ০২:০৩

ঠাকুরগাঁও সদর উপজেলা রাজাগাঁও ইউনিয়নে একটি রাইস মিলের বয়লার বিস্ফোরণে সোলেমান আলী (৪০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত নয়জন। 

রোববার সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত সোলেমান ওই গ্রামের আব্বাস আলীর ছেলে।

আহতরা হলেন- রুহুল আমিন (৬৫), জহিরুল ইসলাম (৩৬), বাদল (২৮), তুলসি(২৮), সলেমান (৪৫), আরফিনা (১৩) ও লাকি আক্তার (৩৫)। তারা ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল চিকিৎসাধীন।

স্থানীয়দের বরাত দিয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) গোলাম মর্তুজা বলেন, রাজাগাঁও এলাকায় রুহুল আমিনের রাইস মিলে বয়লার বিস্ফোণের ঘটনার তদন্ত চলছে।

আরও পড়ুন

×