ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

করোনা-আক্রান্ত সন্দেহে চীনা নারী রংপুর মেডিকেলে ভর্তি

করোনা-আক্রান্ত সন্দেহে চীনা নারী রংপুর মেডিকেলে ভর্তি
×

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট - সমকাল

রংপুর অফিস

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২০ | ০৩:০০ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২০ | ০৬:৩৬

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে চীনা এক নারীকে (২৮) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার দুপুরে হাসপাতালের আইসোলেশন বিভাগের করোনা ইউনিটে তাকে ভর্তি করা হয়। 

অসুস্থ ওই নারী নীলফামারীর উত্তরা ইপিজেডে একটি চীনা কোম্পানিতেকাজ করেন। গত ৪ ফেব্রুয়ারি তিনি চীন থেকে বাংলাদেশে আসেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার জ্বর নিয়ে হাসপাতালে গেলে ওই নারীকে করোনা ইউনিটে ভর্তি করা হয়। সেখানেই তার চিকিৎসা চলছে।

হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. দেবেন্দ্র নাথ সরকার বলেন, চীনের নাগরিককে হাসপাতালের আসোলেশন বিভাগে রাখা হয়েছে। তার রক্ত, লালা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে। তার চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন

×