ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

রংপুরে সেতুর নিচে দিনাজপুরের কলেজছাত্রীর মৃতদেহ

রংপুরে সেতুর নিচে দিনাজপুরের কলেজছাত্রীর মৃতদেহ
×

রংপুর অফিস

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২০ | ০৭:৫৬

রংপুরে সেতুর নিচ থেকে এক তরুণীর বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের পালপাড়ার একটি সেতুর নিচ থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়।

ওই তরুণীর ভ্যানেটি ব্যাগে থাকা পরিচয়পত্র থেকে জানা গেছে- তার নাম রুমাইয়া আক্তার রুমি। তিনি দিনাজপুর সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। 

সদর কোতয়ালী থানা সূত্রে জানা যায়, সকালে পালপাড়ার একটি ক্যানেলের সেতুর নিচে এলাকাবাসী তরুণীর বস্তাবন্দি মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

সদর কোতয়ালী থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, তরুণীর মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ভ্যানেটি ব্যাগে থাকা পরিচয়পত্রের সূত্র ধরে প্রাথমিকভাবে জানতে পেরেছি ওই তরুণী কলেজছাত্রী ও তার বাড়ি বদরগঞ্জ উপজেলায়। এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে তৎপরতা চালিয়ে যাচ্ছি।


আরও পড়ুন

×