ঈদে মিলাদুন্নবী ও দুর্গাপূজা উপলক্ষে ১০ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর
সোনাহাট স্থলবন্দর। ফাইল ছবি
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২২ | ০৩:০৬ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২২ | ০৩:০৬
ঈদে মিলাদুন্নবী ও সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরে সকল ধরণের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে বন্দর কর্তৃপক্ষ।
এ সংক্রান্ত একটি চিঠিতে বন্ধর কর্তৃপক্ষ জানায় ৩০ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত বন্দরের আমদানি-রপ্তানিসহ সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।
সোনাহাট স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তফা জামান বলেন, বন্দর কর্তৃপক্ষ চিঠি দিয়ে ছুটির বিষয়টি জানিয়েছে।
সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক মোহাম্মদ রুহুল আমিন জানান, ঈদে মিলাদুন্নবী ও দুর্গাপূজা যাতে স্ব-স্ব ধর্মের মানুষরা নির্বিঘ্নে পালন করতে পারে। এজন্য ৯ দিনের ছুটি দেয়া হয়েছে। আগামী ১০ অক্টোবর থেকে যথারীতি কার্যক্রম চলবে।