ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

চিলমারীতে পণ্ডিত বইমেলা শুরু রোববার

চিলমারীতে পণ্ডিত বইমেলা শুরু রোববার
×

গত বছরের পণ্ডিত বইমেলার ফাইল ছবি

 অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২০ | ০৬:১১

কুড়িগ্রামের চিলমারীতে দ্বিতীয় বারের মত পণ্ডিত বইমেলার উদ্বোধন হচ্ছে রোববার। পণ্ডিত বইমেলা উৎযাপন পর্ষদের সদস্য সচিব জামিউল ইসলাম বিদ্যুৎ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন দিনব্যাপী বইমেলার উদ্বোধন করবেন কথা সাহিত্যিক মঈনুল আহসান সাবের। কবি ও কলামিস্ট নাহিদ হাসানের সভাপতিত্বে উদ্বোধনী দিনে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে থাকবেন কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভিন, পুলিশ সুপার মুহিবুল আলম খান, উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ ও সাব-রেজিস্ট্রার শাহাজাহান আলী পিএএ।

মেলায় সময়, অনন্যা, দিব্য, প্রকৃতি-পরিচয়, প্রথমা, বাবুই, গ্রন্থিক, বুক লাইনসহ ১২টি প্রতিষ্ঠানের স্টল থাকবে। বইমেলা উপলক্ষ্যে স্থানীয় লেখকদের বইয়ের মোড়ক উন্মোচন ও লেখক আড্ডা চলবে। এছাড়াও সমাপনী দিনে থাকবে প্রখ্যাত গণসঙ্গীত শিল্পী কফিল আহমেদ ও তার দলের গান। বইমেলা চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×